ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ৩০-৫-২০২৪ দুপুর ২:১৩

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী লাভ করেছেন আনারস প্রতিকের প্রার্থী মোয়াজ্জেম হোসেন বাবলু। ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী লাভ করেছেন রেজাউল করিম ভুট্টো ও মোছাঃ চামেলি বেগম।
 
২৯মে বুধবার রাতে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। মোয়াজ্জেম হোসেন বাবলু আনারস  প্রতীক নিয়ে ৪০ হাজার ২৪৭  ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিছুর রহমান (দোয়াত কলম )প্রতিক নিয়ে ২৪ হাজার ৬৩৬ ভোট পেয়েছেন।

এছাড়াও ভাইস-চেয়ারম্যান পদে রেজাউল করিম ভুট্টো (তালা) প্রতীক নিয়ে ৪৫ হাজার ৬৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেলাল পাটোয়ারী (চশমা) প্রতিক নিয়ে ৩৯ হাজার ৩৭৬ ভোট পেয়েছেন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোছাঃ চামেলি বেগম তিনি (কলস) প্রতিক নিয়ে ৩১ হাজার ২৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঞ্জুয়ারা আঞ্জু (হাঁস) প্রতিক নিয়ে ২৫,০১২ ভোট পেয়েছেন।

এর আগে (১০০) একশত টি ভোটকেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গননা শেষে বড়াইগ্রাম উপজেলার হলরুমে সকল কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

বড়াইগ্রাম উপজেলা নির্বাচন  সূত্রে জানা যায় ,বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস- চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বড়াইগ্রাম উপজেলায় ১০০টি ভোটকেন্দ্রে ৬৬২ টি ভোটকক্ষ রয়েছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৩৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২২ হাজার ৯০ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৫৪৮ জন। প্রার্থী এবং বড়াইগ্রামের সাধারণ জনগণ শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ ও ফলাফল শেষ হওয়াই উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন ।

এমএসএম / এমএসএম

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন

তথ্য সংগ্রহে গিয়ে বেধড়ক হামলার শিকার দুই সাংবাদিক