ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বারি’তে আন্তর্জাতিক আলু দিবস পালিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৩০-৫-২০২৪ দুপুর ৪:৪০

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে আন্তর্জাতিক আলু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বারির বিজ্ঞানীগণ, বিভিন্ন দপ্তর ও সংস্থা, সীড কোম্পানী, সিআইপি, ফার্মিং ফিউচার, এনজিও, কৃষি প্রতিনিধি সহ আলু উৎপাদন, সংরক্ষণ ও ব্যবস্থাপনা রক্ষণের সাথে সংশ্লিষ্টদের অংশগ্রহণে আন্তর্জাতিক আলু দিবস উপলক্ষে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য হল “হারভেস্টিং ডাইভারসিটি, ফিডিং হোপ” (Harvesting diversity, feeding hope.)। ক্ষুধা ও দারিদ্র্য মোকাবিলায় এবং কৃষিখাদ্য ব্যবস্থার পরিবেশগত হুমকি মোকাবেলায় ফসলের গুরুত্বকে বোঝাতে এই দিবসটি পালন করা হয়।

বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বারির সাবেক পরিচালক ড. মোহাম্মদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন পরিচালক ড. মো. তারিকুল ইসলাম, ড. ফেরদৌসী ইসলাম, ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান, ড. এম এম কামরুজ্জামান, ড. মো. নজরুল ইসলাম এবং ড. মুন্সী রাশীদ আহমদ। এছাড়াও বারির সাবেক পরিচালকবৃন্দ, বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগ/শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ, বিভিন্ন দপ্তর ও সংস্থা, সীড কোম্পানী, সিআইপি, ফার্মিং ফিউচার, এনজিও, কৃষি প্রতিনিধি সহ আলু উৎপাদন, সংরক্ষণ ও ব্যবস্থাপনা রক্ষণের সাথে সংশ্লিষ্টবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক ড. মো. মতিয়ার রহমান। পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনিরুল ইসলাম।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত