ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বশেমুরকৃবিতে এমএস কোর্স চালুকরণ বিষয়ে কর্মশালা


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৩০-৫-২০২৪ দুপুর ৪:৪১

অধিকতর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে মাস্টার্স অব সায়েন্স (এমএস) কোর্স চালুকরণ বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে এই কর্মশালাটি হয়। গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন ও কর্মশালার সভাপতি প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান কর্তৃক সঞ্চালিত ও পরিসংখ্যান বিভাগ আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি ও ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

কর্মশালায় বিশেষজ্ঞ সদস্য হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিসংখ্যান বিভাগের চীফ সাইন্টিফিক অফিসার ড. মোঃ ইসমাইল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ মুজিবুর রহমান, আইইউবিএটি’র পরিসংখ্যান বিভাগের প্রফেসর ও কোর্স সমন্বয়ক ড. খন্দকার সাইফুদ্দিনসহ বশেমুরকৃবি’র সকল একাডেমিক কাউন্সিলের সদস্যগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় কোর্সটি কীভাবে সমন্বয় করা হবে এবং এর উদ্দেশ্যসহ কোর্সটির একটি রিভিউ তুলে ধরেন বশেমুরকৃবি’র পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ নাজমুল হাসান। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, এ কোর্সটির উপযোগিতা থাকায় এটি ইনস্টিটিউট অব পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার (ইপসা) সৃষ্টির সময় থেকেই চালু হয় যার গুণগত ধারাবাহিকতায় পরিসংখ্যান বিভাগে এ কোর্স চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের সাথেও সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে বলে ভাইস-চ্যান্সেলর উল্লেখ করেন। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত