ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জে ঘূর্ণিঝড়ে রিমালে শত কোটি টাকার ক্ষতি, জনজীবন বিপর্যয় হয়ে পরেছে


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৩০-৫-২০২৪ বিকাল ৫:২২

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে তিনশতাধিক বসতঘর বিধ্বস্ত সহ রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদরাসা ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপশি শত-শত পুকুর মৎস্য ঘের তলিয়ে মাছ ভেসে গেছে। গবাদি পশু হাস-মুরগী ও পোল্ট্রী খামার ভেসে গেছে অনেক। লক্ষাধিক একর ফসলি জমি প্লাবিত হয়ে কৃষি ও ফলজ বাগান ধ্বংস হয়ে গেছে।

ক্ষতিগ্রস্তরা বলছেন, এবারে ঝড়ের সময় যে প্লাবন হয়েছে তা এর আগে বাকেরগঞ্জ উপজেলায় কখনো দেখা যায়নি।  ঘূর্ণিঝড় রিমালের মতো দীর্ঘসময় ঝড়ের তাণ্ডব দেখেননি তারা। এ ঝড় রাত কাটিয়ে গোটা দিনের অর্ধেকের বেশি সময় অর্থাৎ ১২-১৫ ঘণ্টার বেশি সময় ধরে তান্ডব চালিয়েছে র্ঘূর্ণিঝড়। যা সিডর, আইলা, নার্গিসের সময়ও এমনটা দেখা যায়নি

সরেজমিনে  দেখা যায়, হাজার হাজার  গাছপালা ভেঙে এবং উপড়ে পড়েছে। অনেক জায়গায় সড়কের ওপরে গাছ পড়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে।এছাড়াও বসত ঘরের উপরে গাছ পরে বহু ঘর ভেঙ্গে গেছে। বিদ্যুতের খুটি উপরে পরে তার ছিঁড়ে  বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে গেছে সমগ্র উপজেলায়।বর্তমানে অনেকেই ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর আছে।

উপজেলা সূত্রে জানায়, দুর্গত এলাকার মানুষের জন্য ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে। প্রাথমিক ধারনায় সবমিলিয়ে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে সাধারণ মানুষের ধারনা আর্থিক ক্ষতি শতকোটি টাকার বেশি।পল্লী বিদ্যুৎ-১ বাকেরগঞ্জ জোনাল অফিসার গোবিন্দ চন্দ্র জানান, ঘূর্ণিঝড়ের ফলে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, কয়েকটি খুঁটি ভেঙে অনেকগুলো আঁকাবাঁকা হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ চালু করতে কাজ চলছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপজেলায় তিন শতাধিক বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ, মন্দিরের ক্ষতি হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। ক্ষতিগ্রস্ত এলাকার সব মানুষ যাতে খাবার পায় সে বিষয়ে চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছ। তিনি সার্বিক বিষয় মনিটরিং করছেন। এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সাহায্য-সহযোগিতাও করা হবে বলে জানিয়েছেন তিনি

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন