বৃদ্ধ আনোয়ারার শেষ সম্বল বেড়ার ঘর ভেঙ্গে দিল রেমাল ঝড়
"বাবা আমার ছিল একটা বেড়ার ঘর ভাঙ্গে দিল ঝড়। থাকপো কনে বাঁচার দন্নি খাব কি। পয়সা নেই ঘর ঠিক করব। পরের কাজে যাই যা দেই তাতে চলে। কয়দিন আগে ঈগল পাহিতি ভোট দিলাম। আমাগে দেকপে কইলো একটা ঘর যদি দিত। বাঁচার উপায় হতো। ৭০ বছর বয়সী বৃদ্ধ আনোয়ারা বেগম অশ্রুসজল দু'টি চোখে এসব কথা বললেন।
বৃদ্ধটির বাড়ি যশোরের কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামে। গত (২৭মে) সোমবার ঘূর্নিঝড় 'রেমালের' আঘাতে আনোয়ারা বেগমের বসত বাড়ির উপর গাছ পড়ে ভেঙে খন্ড খন্ড হয়ে যায়। সেই সাথে শেষ হলো বৃদ্ধ বিধবা আনোয়ারা বেগমের মাথা গোজার ঠাঁইটুকুও। কি করবেন তিনি। এ যে সৃষ্টি কর্তার পরিক্ষা। বৃদ্ধের স্বামী১৫ বছর আগে মারা যান। স্বামী দিনমজুরির কাজ করতেন। দুই ছেলে চা বিক্রতা। তাকে রেখে অন্যত্র বসবাস করেন। স্বামী মারা যাওয়ার পর ছেলেরাও পৃথকভাবে সংসার শুরু করে । পরের জমিতে জীর্ণ শীর্ণ ঘরটি তৈরি করে কোনমতে জীবন কাটাতেন তিনি।
গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান বলেন, বৃদ্ধ আনোয়ারা বেগমের কথা শুনতে পেয়ে আমি দেখতে গিয়েছিলাম। সর্বনাশা ঝড়ে গাছ পড়ে ঘরের কিছুই ভালো নেই। তিনি নিজেও আহত হয়েছেন। আমার পক্ষ থেকে চেষ্টা করছি ওনার জন্য যতটুকু সহযোগিতা করা যায়।
কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ বলেন, বিষয়টি আমি শুনেছি,শুনে আমি আমার প্রতিনিধি পাঠিয়েছিলাম। ঝড়ে ঘরের ক্ষতি হয়েছে সেটার কিছু ছবি তুলে কেশবপুর উপজেলা ত্রাণ অফিসে জমা দেওয়া হয়েছে এবং কেশবপুর নির্বাহী অফিসার বরাবর আবেদন করতে বলেছি বাদবাকি আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।
কেশবপুর আসনের সাংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম আজিজ এমপি বলেন, আমার পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছিলো আমি তাদের কাছে সবকিছু শুনেছি। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সহায়তা প্রদান করাবেন বলে জানান।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied