ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুর চিনিকলে আখচাষীদের ছাতা বিতরণ


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১-৬-২০২৪ দুপুর ৩:৪০

বৃহত্তর ফুিরদপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুরের মধুখালীতে অবিস্থিত ফরিদপুর চিনিকল লিঃ।ফরিদপুর চিনিকলের আখচাষ বৃদ্ধি ও অধিক ফলনের লক্ষ্যে  আখচাষীদের উদ্বুদ্ধ করণে ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার আয়োজনে আখচাষীদের মধ্যে ছাতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১ জুন শনিবার বেলা ১১টায় ফরিদপুর চিনিকল প্রশিক্ষণ ভবন মিলনায়তনে ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ সফিকুল ইসলাম খানের সভাপতিত্বে ও আখচাষী কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম ঝটুর পরিচালনায়, 
আখচাষীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার প্রাপ্ত চাষীদের মধ্যে পুরস্কার বিতরণীর উদ্বোধন করেন  ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ।
 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক কৃষি মুহাম্মাদ আনিসউজ্জামান,জিএম প্রশাসন মুহাম্মাদ মিজানুর রহমান,জিএম অর্থ খন্দকার আলমগীর হোসেন,জিএম কারখানা মো.আলমগীর হোসেন। এছার আরো বক্তব্য রাখেন ,ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সভাপতি মোঃ শাহিন মিয়া,ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সাবেক সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,আখ চাষী অশোক কুমার পোদ্দার,মোঃ জোমারত হোসেন শেখ ও পুলক কুমার সিকদারসহ প্রমুখ। ফরিদপুর চিনিকলের ৪ হাজার ৬শ জন আখচাষীর মধ্যে ১ হাজার ৮শ ৩০জন অতিউত্তম  চাষীদের মাঝে  ছাতা পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি মোঃ সাইফুল্লাহ আরো জানান চলতি বছর মাঠে যে আখ রোপন করা হয়েছে সেসব আখের ফলন বৃদ্ধিতে কৃষি বিভাগ,প্রশাসন বিভাগ হতে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সে সকল কর্মসূচী বাস্তবায়নের কাজ চলছে। আখচাষীদের সার্বিক সহযোগিতায় আশা করি এর ফল ইতিবাচক হবে। আগামী আখ রোপন মৌসুমে ৫ হাজার একর জমিতে  আখ রোপনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত