শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে এগিয়ে আসতে হবে: প্রকৌশলী মোজাহার আলী
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে আমরা একটি সুন্দর স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে তথ্য-প্রযুক্তির উন্নয়ন ঘটেছে। তাই সময়কে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। তাহলে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পৌঁছতে পারবো বলে জানান চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং।
শনিবার (পহেলা জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বেলেপুকুর কিড্সভ্যালী স্কুলের আয়োজনে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিড্সভ্যালী স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মহিবুর রহমান কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিড্সভ্যালী স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম। এছাড়াও বক্তব্য দেন কিড্সভ্যালী স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান, অত্র স্কুলের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, উপদেষ্টা শামসুল হক প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে (সার্বিক) উপস্থাপনা করেন কিড্সভ্যালী স্কুলের শিক্ষিকা সুফিয়া খাতুন। সহযোগিতা করে অত্র স্কুলের শিক্ষিকা নাজনীন বেগম, আবেদা সুলতানা সহ অন্যান্যরা।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করে অতিথিবৃন্দ।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার