ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নরসিংদী মডেল কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২-৬-২০২৪ দুপুর ১২:৩২

 নরসিংদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী মডেল কলেজ ২০২৪ সালের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ^বিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। নরসিংদী মডেল কলেজ শনিবার ২ জুন নরসিংদী প্রেস ক্লাব অডিটরিয়ামে বেলা ১১ টায় এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী মডেল কলেজের রেক্টর ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী মডেল কলেজের সেক্রেটারী নূরুল আমীন সানী। স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম, বক্তব্য রাখেন মডেল কলেজের ট্রেজারার মোস্তফা আল আমীন, পরিচালক আহাম্মদ হোসেন ফকির, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজী বিষয়ের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, অর্থনৈতিক বিষয়ের শিক্ষক মোঃ মনিরুজ্জামান, শিক্ষক কিবরিয়া, তানভীর আহমেদ, সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী ফারিন সুলতানা, ঢাকা বিশ^বিদ্যালয়ের চান্স প্রাপ্ত শিক্ষার্থী লামিয়া সরকার, মুনতাহা ইসলাম এশা, খালিদ সাইফুল্লাহ, সাদিয়া আক্তার, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ও জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী রাত্রিসাহা। সর্বমোট অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। বক্তব্য শেষে অতিথিগণ তাদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। এরা সবাই নরসিংদী মডেল কলেজের প্রাক্তন মেধাবী ছাত্র-ছাত্রী। তারা ২০২৪ সালে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ^বিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী।
#

এমএসএম / এমএসএম

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল