নেত্রকোনা মডেল থানা কর্তৃক ৭ জুয়ারি আটক
নেত্রকোনা মডেল থানা পুলিশ জুয়া খেলার আসর হতে সাত জুয়ারিকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু শেষে রবিবার দুপুরের দিকে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
আটককৃতরা হলো- নেত্রকোনা পৌরশহরের বড়গাড়া এলাকার মৃত হাছেন আলীর ছেলে মো. মাসুদ মিয়া (৩৫), ছোটগাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে শামীম মিয়া (২৭), মৃত আবুল কালামের ছেলে সুমন মিয়া (৩০), আইয়ুব আলীর ছেলে মোখলেছ আলী (৪০) ও মৃত হাসিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২৮) এবং সাতপাই এলাকার মৃত নূর হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৫) ও মৃত আ. গনির ছেলে মো. বিল্লাল মিয়া (৩৮)।
নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের দিক নির্দেশনায় ও মডেল থানার ওসির সার্বিক তত্ত্বাবধানে গত শনিবার রাত সোয় ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সাতপাই কেডিসি এলাকার জনৈক ফারুক মিযা চায়ের দোকানের সামনে খালি জায়গায় থাকা ট্রাকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. আবুল কালাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের শেষে আজ (রবিবার) আদালতে সোপার্দ করা হয়ে
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ