ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মোহনগঞ্জে জাম্বুরা গাছে ঝুলছিল গৃহবধূর মৃতদেহ


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ২-৬-২০২৪ দুপুর ৩:৪২

নেত্রকোনার মোহনগঞ্জে বাড়ির পেছেনে জাম্বুরা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোছা. সাখী আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার নাকডরা গ্রাম থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।  

মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাখী আক্তার উপজেলার মৃত নাকডরা গ্রামের মৃত মাঈন উদ্দিনের মেয়ে। মৃত গৃহবধূর ১৬ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সাখীর স্বামী মো. রাজন মিয়ার বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়।

পরিবারের লোকজনের দাবি- সাখী পাঁচ-ছয় মাস যাবত মানসিক ভারসাম্যহীন। সেই থেকে বাবার বাড়িতে অবস্থান করছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে পার্শ্ববর্তী জামালগঞ্জ এলাকার রাজনের সাথে বিয়ে হয় রাজনের। তাদের ১৬ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সাত-আট মাস আগে রাজন দালালের মাধ্যমে মধ্যপ্রাচ্যে গিয়ে কোন কাজ না পেয়ে ফেরত আসে। এতে বেশ কয়েক লাখ টাকা লোকশান হয়। এরপর থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন সাখী। মানসিক সমস্যা দেখা দেওয়ার পর বাবার বাড়ি মোহনগঞ্জে থাকতে শুরু করেন সাখী। এদিকে সুনামগঞ্জে একটি কোম্পানিতে কাজ শুরু করেন রাজন। গত শনিবার রাতে শিশু সন্তানের সাথে ঘুমায় সাখী। রাতের কোন এক সময় বাড়ির পেছনে জাম্বুরা গাছে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

স্থানীয় ইউপি সদস্য বকুল মিয়া জানান, খবর পেয়ে সকালে গিয়ে লাশ দেখে এসেছি। মেয়েটার (সাখী) শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে মানসিক ভারসাম্যহীন ছিল কিনা জানি না। পরিবারের লোকজন বলেছে- সাখী বেশ কয়েকমাস ধরে মানসিক ভারসাম্যহীন ছিল।

মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। পরবর্তীতে রিপোর্টে অন্যকিছু পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন