ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জে পায়রা নদী থেকে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৩-৬-২০২৪ দুপুর ১:৪৩

বরিশালের বাকেরগঞ্জে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ দুদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।সোমবার (৩ জুন) সকাল ৮টার দিকে পায়রা নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

নদীতে ডুবে নিহত ফাহিম লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ও সেনানিবাসে কর্মরত সার্জেন্ট কেফায়েত হোসেনে ছেলে।এর আগে শনিবার (১ জুন) দুপুর ১টার দিকে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ এলাকায় পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় ফাহিম।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ সাব্বির আহমেদ সকালের সময়কে  বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরের দিকে ফাহিমসহ ৪ বন্ধু মিলে পায়রা নদীতে গোসল করতে যায়। সেখানে সাঁতার কাটার সময় নদীর পানির স্রোতের সঙ্গে ভেসে যায় ফাহিম। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে দুপুর থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এরপর থেকেই নিখোঁজ ছিল সে। নিখোঁজের দুদিন পর সোমবার সকালে ফাহিমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ওসি আফজাল বলেন, শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ফাহিম বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সাঁতার কাটতে গিয়ে নদীর পানির স্রোতে ভেসে যায়। তার সঙ্গে থাকা অন্য তিনজন পাড়ে উঠতে পারলেও ফাহিম ডুবে যায়। আজ সকাল ৮টার দিকে পায়রা নদী থেকে লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন