ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ছদাহার নিহত মহিউদ্দিনের বিচার দাবীতে মানববন্ধন


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৩-৬-২০২৪ দুপুর ১:৪৩

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে চোর সন্দেহে যাত্রী  গাড়ী চালক মো:মহিউদ্দিনের হত্যাকান্ডের বিচার দাবীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মটর চালক লীগের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

৩রা জুন(সোমবার)সকালে সাতকানিয়া উপজেলার কেরানীহাট বান্দরবান রাস্তার মাথা সংলগ্ন  পুলিশ বক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মটর চালক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সফল ছাত্রনেতা রফিক ওমরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি মাহবুবুল আলমসহ উপজেলা, পৌরসভা,ইউনিয়ন আওয়ামী মটর চালক লীগের নেতৃবৃন্দরা।

এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মটর চালক লীগের সাধারণ সম্পাদক রফিক ওমরের বক্তব্যে মহিউদ্দিন নিহতের ঘটনায় এখনো কেউ গ্রেফতার না হওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন,নিহত মহিউদ্দিনের মত একজন নম্র ভদ্র ও ধার্মিক ছেলে ছদাহায় আর নেই বললেই চলে অথচ তাকেই চোর অপবাদ দিয়ে সংঘবদ্ধ হত্যাকান্ড ঘটানো হয়েছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী

যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ

তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন

শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি

পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা

সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই

নাচোলে জাতীয় যুব দিবস পালিত

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

মিরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন