ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভাইভা দিয়ে আবাসন পেল শেখ রাসেল হলের অর্ধশতাধিক শিক্ষার্থী


শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি photo শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ৩-৬-২০২৪ বিকাল ৫:৩৫

বাংলাদেশ বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের হলসমূহে দেখা যায়  অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন মাধ্যমে  হলের সীটগুলোতে আবাসন পেতে হয়। প্রভোস্ট স্যারের নিয়ন্ত্রণ থাকে না হলের সীটে। আবাসনের জন্য ভোগান্তিতে পড়েন অধিকাংশ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা। হলের আবাসন সুবিধা না পেয়ে  দারিদ্রতার  অভিশপ্তে  দিনে একবার খেয়ে দিন পার করেন বহু শিক্ষার্থী। শিক্ষার্থীদের সমস্যার  কথা বিবেচনা করে  ভিন্নরকম উদ্যোগ নেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল  হল কতৃপক্ষ। শেখ রাসেল হলের  আবাসিক শিক্ষার্থীদের আবাসনের  জন্য  অনলাইন আবেদন ফর্ম ছাড়েন  হল প্রভোস্ট এমদাদুল হক।  পরবর্তীতে আাবাসনের জন্য  আবেদনকৃত শিক্ষার্থদের মেসেজের মাধ্যমে  ভাইভার সময়সূচি জানিয়ে দেন।   হল প্রভোস্ট এবং সহকারী হল প্রভোস্টবৃন্দদের উপস্থিতিতে ২ দিন
 ধরে  শিক্ষার্থীদের ভাইভা  নিয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সীটের জন্য  নির্বাচিত করে জানিয়ে দেন। গতকাল রবিবার দীর্ঘরাত পর্যন্ত সময় নিয়ে ৬০ জন শিক্ষার্থীকে  হলের সীট বুঝিয়ে দেন হল প্রভোস্ট এমদাদুল হক। হলের সীট বুঝে পেয়ে খুশি হয়েছেন নতুন আবাসন পাওয়া শিক্ষার্থীরা।  

আবাসন পেয়ে অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থী  রায়হান বলেন,  দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের  সমস্যা বিবেচনা করে  আবাসন দেওয়াটা প্রশংসশনীয় এবং দৃষ্টান্ত  মূলক কাজ। দারিদ্র্যতার কারনে হল  সীট পাওয়াটা আমার খুবই জরুরী ছিলো। এমন সুন্দর নিয়মের মধ্যে আবাসন দেওয়ার জন্য স্যারকে 
অসংখ্য ধন্যবাদ জানাই।

প্রভোস্ট এমদাদুল হক বলেন, আমরা হলের সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি। অনলাইন আবেদন দিয়ে ভাইভার মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদেরকে   সমস্যাকে গ্রহণযোগ্যতা দিয়ে ৬০ জন শিক্ষার্থীকে  আমরা আবাসন দিয়েছি। হলের সীট খালি হওয়া সাপেক্ষে আমরা  পরবর্তীতে আবার  সীট প্রদান করবো।

উল্লেখ্য যে, শেখ রাসেল হলে গত বছর নতুন তৈরিকৃত ৬ তলা ভবনর  রুম চালু হলে  ভাইভার মাধ্যমে ১১০ জন শিক্ষার্থীদের সীট প্রদান করে এক অনন্য নজর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ে। হল প্রভোস্ট হিসাবে  দ্বায়িত্ব পালনের পর থেকে নানামুখী শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের  মাধ্যমে  শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন হল প্রভোস্ট এমদাদুল হক।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?