তথ্য অধিকার আইনের সঠিক ব্যবহার করলে দুর্নীতি হ্রাস করা সম্ভব -তথ্য কমিশনার
তথ্য অধিকার আইনের সঠিক ব্যবহার করলে দুর্নীতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ তথ্য কমিশনের কমিশনার শহীদুল আলম ঝিনুক।
মঙ্গলবার ৪ জুন বিকালে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভায় এমন মন্তব্য করেন তিনি। উপজেলা নিবার্হী কর্মকর্তা রাহুল চন্দের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ও তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) ড. মো আব্দুল হাকিম, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মুল হুদা, সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা এস এম রাসেল ইসলাম নূর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ নানা শ্রেনী পেশার মানুষ। এ সময় প্রধান অতিথি বলেন ২০০৯ সালে বাংলাদেশে তথ্য অধিকার আইন চালু হলেও খুব কম মানুষই এই আইনের ব্যবহার করেন, আপনারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ কে সচেতন করবেন এতে সাধারণ মানুষেরা তথ্যের সঠিক ব্যবহার করে নিজের জীবন কে সহজে পরিচালিত করতে পারবেন। সামাজিক উন্নয়নে তথ্য অধিকার আইনের প্রয়োগ করতে পারলেই সমাজ থেকে দুর্নীতি হ্রাস করা সম্ভব। এতে আর্থসামাজিক উন্নয়নও সম্ভব।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ