ঢাকা সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রামে এক পুলিশের বিরুদ্ধে ইয়াবা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৪-৬-২০২৪ দুপুর ৪:২৩

চট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এএসআই ধনতোষ ত্রিপুরার বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীদের মারধর করে সাদা মাইক্রোতে উঠিয়ে নিয়ে বার হাজার টাকা আদায়ের অভিযোগ ওঠেছে। অভিযোগ থেকে জানা গেছে ২৯শে মে রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট রাস্তার পূর্ব পাশে আরমান হোটেলের সামনে এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ছাত্রলীগ কর্মীর নাম মোহাম্মদ সাইফুল ইসলাম জুয়েল।এই ঘটনায় তিনি ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এএসআই ধনতোষ,এসআই আমিনুল তার সোর্স কামাল ও তিনজন কনস্টেবলের বিরুদ্ধে চট্টগ্রামে রেঞ্জ ডিআইজি ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বরাবর ৪ই জুন অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,২৯শে মে রাত সাড়ে নয়টার দিকে নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিনের বাড়িতে শুভেচ্ছা বিনিময় শেষে ফকিরহাট আরমান হোটেলের সামনে আমরা রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করি,এমন সময় এএসআই ধনতোষের নির্দেশনায় সোর্স কামাল তিন কনস্টেবল আমাদের উপর  অতর্কিতভাবে লাঠিপেটা করে সাদা মাইক্রোতে তুলে নেয়।বেশকিছু সময় আমাদের গাড়িতে আটকে রাখে এএসআই ধনতোষ অভিভাবকদের ফোন করে টাকা আনতে বলে।টাকা না দিলে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে মাদক মামলায় সারাজীবন জেলে থাকতে হবে বলে হুমকি দেয়।পরে ছাত্রলীগের এক নেতাকে ফোন দিলে ওসি কামাল উদ্দিন এএসআই ধনতোষকে ফোন দিয়ে ছেড়ে দিতে বললে ছাড়ে।তবে এএসআই ধনতোষ ও তার সোর্স কামাল মানিব্যাগ,বার হাজার টাকা ও গলায় রুপার চেইন নিয়ে নেয়।অভিযোগকারী এসব ফেরত চাইলে যেকোন সময় ইয়াবা দিয়ে মামলায় চালান করবে বলে হুংকার দিয়েছে।তাছাড়া এএসআই ধনতোষ এরই মধ্যে অনেকের ঘরে ডুকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে মামলায় চালান করেছে বলে নিজেই জাহির করে।এসব বিষয়ে তদন্ত করে এসব অসৎ মাদকসেবী পুলিশ সদস্যদের বিচার দাবী করেন।তাছাড়া অভিযোগ দেয়ার পর নিজের নিরাপত্তা নিয়েও শংকিত বলে জানিয়েছেন।

এসব বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন,কেউ ব্যক্তিগত অপরাধ করলে আমরা দায় নিব না।তদন্তে দোষী প্রমানীত হলে বিচার হউক।

এবিষয়ে চট্টগ্রামে রেঞ্জ ডিআইজি অফিসের নাম বলতে অপারগ এক পুলিশ পরিদর্শক বলেন,কিছু অতি উৎসাহী পুলিশ সদস্যের জন্য আজ পুলিশের হাজারো অর্জন ধ্বংস হচ্ছে।তাছাড়া এই এএসআই ধনতোষ কিছুদিন আগে সীতাকুণ্ড থানা হতে বিভিন্ন অপরাধে শাস্তি পেয়ে পুনরায় কিছু সময়পর আবার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট পুলিশ ফাঁড়িতে যোগদান করেই বেপরোয়া।এরই মধ্যে তার বিরুদ্ধে আরো কয়েকটা অভিযোগ তদন্ত চলছে।তিনি আরো বলেন মাদক দিয়ে ফাঁসানো জগন্য অপরাধ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ

দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রীর মুখে ছুরিকাঘাত, সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে সাটুরিয়ায় মানববন্ধন

সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সেনাবাহিনী প্রধানের ময়মনসিংহে মতবিনিময়

পাবনায় উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

ইনসাফের ভিত্তিতে দেশ কায়েম হবে : জামালপুরে জামায়াতের জনসভায় ডা. শফিকুর রহমান

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত

২৬৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি-কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক

অভয়নগরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

জামায়াত নারী ক্ষমতায়নের কথা বললেও বাস্তবে নারীদের প্রার্থী দেয়নি— মোঃ আবুল কালাম

যতদিন মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন চব্বিশ চলবে : শফিকুর রহমান

পে-স্কেলের দাবিতে রায়গঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি

শালিখায় দাঁড়িপাল্লার প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ