ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

হাইমচরে কৃষি জমিতে নির্মিত হতে যাচ্ছে প্রস্তাবিত শেখ রাসেল স্টেডিয়াম


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ৫-৬-২০২৪ দুপুর ৩:২৪

চাঁদপুরের হাইমচর উপজেলাধীন ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের অন্তর্ভুক্ত উত্তর আলগী মৌজায় প্রান্তিক কৃষকদের একমাত্র সম্বল কৃষি জমিতে নির্মিত হতে যাচ্ছে প্রস্তাবিত শেখ রাসেল স্টেডিয়াম। এ স্টেডিয়ামের জন্য প্রায় সাড়ে ৩.১৯০০ একর ভূমি প্রস্তাব করা হয়েছে। স্টেডিয়াম নির্মিত হলে পাশের জমিসহ প্রায় ৫ একর কৃষি জমি বিনষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। বর্তমানে প্রায় ৭৫% মানুষ কৃষির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তারমধ্যে কৃষি হচ্ছে উপকূলীয় অঞ্চলের মানুষের একমাত্র উপার্জনের হাতিয়ার।

প্রস্তাবিত শেখ রাসেল স্টেডিয়ামের জন্য কৃষি জমি অধিগ্রহণ করা হলে কৃষকরা ভূমিহীন হয়ে যাবে৷ প্রস্তাবিত কৃষি জমিতে কৃষকরা বছরে তিন ফসল চাষ করে তাদের জীবিকা নির্বাহ করেন। তাছাড়া ধান, গম, ভুট্টা, পানের বরজ, পাট, ও সবজিসহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন। এ ভূমি থেকেই গবাদি পশুর জন্য খড় ও ঘাসের ব্যবস্থা করেন। 

ভূমিহীন কৃষকরা জমি বর্গা এবং ইজারা নিয়ে তাদের জীবিকা নির্বাহ করেন। অনেকেই যৌথ পরিবারে বসবাস করে। ফলে ঘরবাড়ি তৈরির জন্য উক্ত ভূমি ব্যবহার করতে হবে। অত্র উপজেলার অধিকাংশ জমি নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে এবং ২নং উত্তর আলগী ইউনিয়ন ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মানুষের জীবন যাপনের উপর ব্যাপক প্রতিকূল প্রভাব পড়বে। এছাড়া এখানে স্টেডিয়াম নির্মাণ হলে আশেপাশের কৃষি জমি বন্যায় প্লাবিত হবে।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়,  কৃষি জমিতে প্রকল্প করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু স্থানীয় কুচক্রী মহল তাদের উদর পুর্তির জন্য 'এই জমিতে কোনও ফসলাদি চাষাবাদ হয় না' এই মর্মে কৃষি জমিকে প্রকল্পের জন্য প্রস্তাব করা হয়েছে।

তাই কৃষকের জীবন ও জীবিকার বিষয় বিবেচনা করে স্টেডিয়ামের জন্য বিকল্প ভূমির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের প্রতি জোর আবেদন জানান কৃষকরা। উল্লেখ্য, অত্র ইউনিয়নের লামছড়ি এবং ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নাধীন চরভাঙ্গাসহ একাধিক মৌজায় স্টেডিয়াম করার মতো ভূমি রয়েছে, যাতে আপত্তি থাকার মত নয়।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ