সিএমপির ট্রাফিক বিভাগে জরিমানার রশিদ না দেয়ার অভিযোগ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের বন্দর জোনে পরিবহনের জরিমানা আদায় করে তার সমপরিমান রশিদ না দেয়ার অভিযোগ ওঠেছে প্রসিকিউশনের সার্জেন্ট সুমনের বিরুদ্ধে। রশিদ চাইলে সেবাপ্রার্থীর সাথে অশোভন আচরন করেন বলেও জানা গেছে। এই বিষয়ে প্রতিকার পেতে সম্প্রতি সিএমপি কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন গোলাপ মিয়া নামের এক ভুক্তভোগী। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী গোলাপ মিয়া। অভিযোগের সত্যতার বিষয়ে জানতে সার্জেন্ট সুমনের নাম্বারে একাধিকবার কল ও হোয়াটসঅ্যাপে বার্তা দিয়েও কথা বলা সম্ভব হয়নি।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ১০ মে মোঃ গোলাপ মিয়া একটি ধান মাড়াই মেশিন নিয়ে সহযোগী মোঃ আরমানকে সাথে নিয়ে ধান মাড়াইয়ের জন্য বাঁশখালী যাচ্ছিলেন। যাওয়ার পথে নগরের কর্ণফুলী থানা এলাকার মইজ্জারটেক পৌছালে কর্তব্যরত সার্জেন্ট গাড়িটি টো করে (স্লিপ নং-১০৩১৮৮) সদরঘাট ডাম্পিংয়ে পাঠায়। তারপরের দিন (১১ মে) মেশিনটি ছাড়ানোর জন্য উপ পুলিশ কমিশনার ট্রাফিক/ বন্দর কার্যালয়ে গেলে প্রসিকিউশনের দায়িত্বে থাকা সার্জেন্ট সুমন তার কাছে ২৫ হাজার টাকা দাবি করেন। অনেক কান্নাকাটি করার পরে তিনি ১০ হাজার ৭৫০ টাকার বিনিময়ে ছাড়তে রাজি হন এবং এ কথা কাউকে না বলার জন্যে বলেন। কিন্তু ভুক্তভোগীর কাছে ক্যাশ টাকা না থাকায় তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোন বিক্রি করে সার্জেন্ট সুমনকে ১০ হাজার ৭৫০ দিয়ে দেয়া হয়। টাকা নিয়ে সার্জেন্ট সুমন ৭৫০ টাকার একটি রশিদ ধরিয়ে দেন, বাকি ১০ হাজার টাকার কোন রশিদ/ডকুমেন্ট দেয়নি। বাকি টাকার রশিদ চাইলে সার্জেন্ট সুমন ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন।
এমএসএম / এমএসএম
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক