ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায়-দলিল জালিয়াতি চক্রের প্রধান হোতা গ্রেফতার


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৭-৬-২০২৪ দুপুর ২:২৭

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দলিল জালিয়াতি চক্রের প্রধান হোতাকে গ্রেফতার করছে সাতকানিয়া থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামি সাতকানিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের ভোয়ালিয়া পাড়া এলাকার মরহুম আবদুল গফুর চৌধুরীর ছেলে মো: জহির উল্লাহ(৫০)।

৭ই জুন(শুক্রবার) ভোররাতে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার আমবাগান আবাসিক থেকে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেন সাতকানিয়া থানা পুলিশ।সাতকানিয়া থানার এসআই মাজহারুল ইসলাম বলেন, জালিয়াতি মামলায় গ্রেফতারী পরোয়ানামূলে জহির উল্লাহ নামে এক আসামীকে গ্রেফতারপূর্বক চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে মামলা বাদী মো:আমান উল্লাহ বলেন, আমি কোলে কাধেঁ নিয়ে মানুষ করছি।এরকম আমার আপন ছোট ভাই জহির উল্লাহ আমার নিজ নামে খরিদ করা জায়গার দলিলে তার নাম বসিয়ে ওই জায়গা আবার আরেকজনকে জালিয়া করে বিক্রি করে দেয়,এবং আমাকে ওই জায়গায় গেলে সরাসরি মেরে ফেলার হুমকিও দেয়।

এতবড় জালিয়াতির বিষয়ে আমি চট্টগ্রাম চীফ জ্যুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করলে, মাননীয় আদালত চট্টগ্রাম জেলা সিআইডিকে তদন্ত করার আদেশ দেন।পরে সিআইডি তা তদন্ত করে সত্যতা পেয়েছেন মর্মে আদালতে রিপোর্ট প্রদান করেন।মাননীয় আদালত তা গ্রহণ করে সকল আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

তারপর থেকে চতুর এই জালিয়াতি চক্রের প্রধান হোতা আমার ছোট ভাই জহির উল্লাহ পলাতক ছিলেন।কিন্তু গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থেকে তাকে সাতকানিয়া থানার এএসআই সাদ্দাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে  গ্রেফতার করেন।আমি আশাকরি অন্যান্য আসামিরাও অতি দ্রুত গ্রেফতার হবেন।

এদিকে তিনি আরো বলেন, শুধু এটা জালিয়াতি করছে এটা নয়, তার বিরুদ্ধে একই রকম জালিয়াতির বিষয় নিয়ে আমি আরেকটা মামলা দায়ের করেছি সেটাও আদালতের আদেশমত সাতকানিয়া থানার এসআই রাজুর হতে তদান্তধীন।

এদিকে ভোয়ালিয়া পাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন,এই জহির উল্লাহ ঘরে বাইরে অনেকদিন ধরেই এই জালিয়াতি কাজকারবার করে আসছেন কিন্তু আজকেই এই জালিয়াতির কারণে তাকে জেলে যেতে হলো।

তারা আরো বলেন, সে কিছুদিন আগে এই জালিয়াতি কর্ম আমাদের কাউন্সিলর আরাফাত উল্লাহ এর সাথেও করেছিল।এই বিষয়ে বিস্তারিত জানার জন্য কাউন্সিলর আরাফাত উল্লাহকে কল করা হলে -তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত