ডাসারে ভুমিদস্যুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
মাদারীপুরের ডাসারে ভুমিদস্যুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে গোপালপুর ইউনিয়নের ধজী গ্রামের ধজী হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রায় ১’হাজার মানুষ অংশ গ্রহন করেন। প্রতিবাদ সভায় ধজী গ্রামের বাসিন্দা শাহআলম মাতুব্বর দুঃখ ও ক্ষোভ নিয়ে বলেন, আমার আপন ভাতিজা মাছুম বিল্লাহ দীর্ঘ বছর ধরে আমার জমিজমা দখল করে আছে। আমি আমার জমির কাছে গেলে আমাকে মারধোর করে। আমি নামাজ পড়তে মসজিদে গেলে মারধোর করে। অমি মসজিদে নামাজ পড়তে গেলে ঐ সময়েও মারধর করে। বয়স্ক মানুষ আমার সাথে এমন ব্যাবহার করছে আমি এর বিচার চাই। মাছুমের অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বললেই প্রথমে বাড়ি ঘরে হামলা দেয়, নিরীহদের মামলা দিয়ে হয়রানী করে। এমনকী আমাদের পরিবারের লোকজনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করে।
ঐ এলাকার একাধিক ব্যাক্তিগন বলেন মাসুম বিল্লাহ রাজাকার পরিবার, তার বিভিন্ন কর্মকান্ড ও অত্যাচারে আমরা গ্রামবাসী অতিষ্ঠ।
ভুমিদস্যুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মীর মামুনুর রশিদ, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো.হারুন অর রশিদ মাতুব্বর, গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মীর নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক বাদশা সরদার, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেলোয়ার সরদার, যুগ্ন- সাধারন সম্পাদক খোকন মাতুব্বর, গোপালপুর ইউপি সদস্য রেজাউল খন্দকারসহ অন্যান্যরা।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু