মঠবাড়িয়ায় অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মঠবাড়িয়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজে সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে অফিস সহকারী ফরিদা ইয়াসমিন কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন কর করা হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় সর্বস্তরের শিক্ষকবৃন্দ কর্তৃক আয়োজিত আজ শনিবার (২১ আগস্ট) বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম উল হক। তিনি বলেন, ফরিদা ইয়াসমিন সাফা ডিগ্রি কলেজের একজন অফিস সহকারী। তিনি চাকরিবিধি মেনে তার ওপর আরোপিত দায়িত্ব পালন করেন না বলে আমরা অবগত। এ বিষয় কলেজের অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল ইতিপূর্বে তাকে বারবার মৌখিকভাবে সতর্ক করলেও তার আচরণের কোনো পরিবর্তন হয়নি। তার কর্তব্য অবহেলা অন্য কর্মচারীদের কর্মস্পৃহায় নেতিবাচক প্রভাব ফেলে ছিল।
তিনি আরো বলেন, সর্বশেষ গত ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সরকার ঘোষিত কর্মসূচিতে তিনি কলেজে উপস্থিত হননি। ১৬ আগস্ট সকাল ১০টা ১৫ মিনিটের দিকে অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল এ ব্যাপারে ফরিদা ইয়াসমিনকে জবাবদিহি করতে বললে তিনি তার উত্তর না দিয়ে বরং ক্ষিপ্ত হয়ে বিনয় কৃষ্ণ বলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন, যে ঘটনার সিসিটিভি ফুটেজ কলেজের ক্যামেরায় ধারণকৃত রয়েছে। আমরা মনে করি এটি পুরো শিক্ষক সমাজের ওপর হামলা বলে পরিগণিত হয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।
এ ঘটনার নিন্দা জানিয়ে মঠবাড়িয়া উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতারা তাদের বক্তব্যের মাধ্যমে তীব্র প্রতিবাদ ও অভিযুক্ত ফরিদা ইয়াসমিনকে ৭২ ঘণ্টার মধ্যে থানা পুলিশকে গ্রেফতারের সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় শিক্ষক সমাজ আগামী মঙ্গলবার (২৪ আগস্ট) মানববন্ধনসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
////////////////অভিযুক্তকে গ্রেফতারে প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন সর্বস্তরের শিক্ষক সমাজ।
এমএসএম / জামান
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ