কুতুবদিয়ায় ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন
"স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক" প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় উদ্বোধন হয়েছে ভূমিসেবা সপ্তাহ-২০২৪।
শনিবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন। সেবা সপ্তাহ উদ্বোধন পরবর্তী
আলোচনা সভায় তিনি ভূমি বিষয়ক নিয়ম কানুন, উত্তরাধিকার সূত্রে মালিকানার ক্ষেত্রে করণীয়, জরিপে ভুল রেকর্ড হলে সমাধানের উপায়, ক্রয় সূত্রে মালিকানার ক্ষেত্রে করণীয়, রেকর্ডীয় মালিকানা যাচাই, স্মার্ট নাম জারি, স্মার্ট ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এতে উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জাইকা প্রতিনিধি মোঃ জামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,কে লিটন কুতুবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ রিদুয়ান মোস্তফা, টিটিএন প্রতিনিধি আবুল কাশেম বক্তব্য রাখেন।
এমএসএম / এমএসএম
ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ
সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বিলাইছড়িতে নবাগত ইউএনও' সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কার্বারী সমিতি
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা
গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১
দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ, সিআরএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ
ফটোকপির দোকানে জাল নোট তৈরি করছিলেন তিনি, ৪৭হাজার টাকাসহ ডিবির কাছে ধরা