ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরের ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৯-৬-২০২৪ দুপুর ১:৫৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের শিবচরে একটি ট্রাক পেছন থেকে অপর একটি পিকআপকে ধাক্কা দিলে পিকআপের চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার(৯ জুন) ভোর সাড়ে ৪ টার দিকে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন সড়কের পূর্বপাশে দুর্ঘটনাটি ঘটে। 

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে রোববার ভোরে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক সামনে থাকা একটি পিকআপকে সজোরে ধাক্কা দিলে পিকআপটি দূমড়ে-মুচড়ে যায়। এসময় চালক উজ্জ্বল(৩৫) ও মো.রায়হান মিয়া(২২) নামের অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়। পরে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত উজ্জ্বল ঝিনাইদহ জেলার খালিশপুর উপজেলার বজরাপুর এলাকার মো. ইসার ছেলে এবং নিহত রায়হান মিয়া গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম এলাকার মোজাহার আলীর ছেলে। 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শাকিল আহমেদ বলেন,'খবর পেয়ে হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। দূর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীণ।'

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা