ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বশেমুরবিপ্রবি আইন অনুষদের বিশেষ কর্মসূচি পালন


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২১-৮-২০২১ দুপুর ১:৩৩
একুশে আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে গভীর শোক প্রকাশ করে বিশেষ কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন অনুষদ। শনিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমানের সভাপতিত্বে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় আইন অনুষদের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ড. মো. রাজিউর রহমান বলেন, এই হামলা ইতিহাসের অন্যতম বর্বর ও ঘৃণিত একটি অধ্যায়। ২১ আগস্টের হামলায় জড়িত প্রকাশ্য-নেপথ্যের কুশীলবদের শাস্তি অনতিবিলম্বে কার্যকর করা হোক।
 
আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ূন কবির বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায়। ওই দিনের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করা। ২১ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করি।
 
আইন বিভাগের শিক্ষার্থী এস কে ইজাজুর রহমান বলেন, ১৫ আগস্টের যে বিভীষিকার প্রজ্বলন করে স্বাধীনতাবিরোধীরা, তার একটি অব্যাহত ধারা ছিল ভয়াল ২১ আগস্ট৷ বশেমুরবিপ্রবি আইন বিভাগের ছাত্র হিসেবে এই ঘৃণিত হামলার বিচার ও তদন্তের জন্য প্রয়োজনে কমিশন গঠন করা উচিত বলে আমি মনে করি৷
 
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং প্রায় ৩০০ লোক আহত হন।

এমএসএম / জামান

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত