নাটোরের বড়াইগ্রামে মধ্যরাতে মহাসড়কে গরুবাহী ট্রাকে ব্যারিকেড, ৪ গরু লুট, আটক ২
নাটোরের বড়াইগ্রামে মধ্যরাতে মহাসড়কেত গরুবাহী ট্রাক ব্যারিকেড দিয়ে ৪ গরু লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এ সময় ডাকাতদলের মারপিটে গরু ব্যবসায়ী আহত হয়। শনিবার দিবাগত রাত দেডটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মাঝগাঁও সূতিরপার এলাকয় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকের চালক ও চালকের সহকারীকে আটক করেছে পুলিশ। আহত ব্যবসায়ীর নাম দবির উদ্দিন প্রামানিক (৫৬)। সে পাবনা ঈশ্বরদীর সারিকাজি গ্রামের মৃত সিরাজ উদ্দিন প্রামানিকের ছেলে। আটক ট্রাকের চালক পাবনায় চাটমোহর উপজেলা মথুরাপুর গ্রামের মোতাহার আলীর ছেলে আব্দুল আলীম (৩২) ও চালকের সহকারী পাশ্ববর্ত আনকুটিয়া গ্রামের আব্দুল মান্নান শিকদারের ছেলে স্বাধীন হোসেন (২০)। গরু ব্যবসায়ী বীর উদ্দিন জানান , শনিবার বিকেলে সে বড়াইগ্রামের রাজাপুর বাজারের শাজাহান কবিরের ৪ টি গরু কোরবানির বাজারে বিক্রি করার জন্য ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মাঝগাঁও সূতিরপার এলাকায় পৌঁছালে অপর একটি খালি ট্রাক সামনে এসে ব্যারিকেড দেয়। কিছু বুঝে উঠার আগেই ডাকাত দলের সদস্যরা তার চোখে শুকনা মরিচের গুঁড়া দিয়ে মারপিট করে এবং তাকে গাছের সাথে বেঁধে পিস্তল ধরে রাখে। ডাকাতদল ১০ মিনিটের মধ্যেই সবগুলো গরু তাদের নিজেদের ট্রাকে উঠিয়ে নিয়ে চলে দ্রুত চলে যায়। প্রায় ১ঘন্টা চেষ্টা করে বাঁধন খুলে পাশের বাড়িতে গিয়ে থানার পুলিশকে জানায় সে। খবর পেয়ে থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। দবির উদ্দিন আরও জানায়, আমার ভাড়াকৃত ট্রাকের চালক ও সহকারী এ ঘটনার সাথেখ জড়িত। কেননা, তারা ট্রাক থামিয়ে দূরে দাঁড়িয়ে ছিলেন। ওই গরুগুলোর মালিক শাজাহান কবর জানান, লুৃট হওয়া ৪টি গরুর বাজার মূল্য কমপক্ষে ৭ লাখ টাকা।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন জানান, চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাতদলের ব্যবহৃত ট্রাক টিহিৃত ও গরুগুলো উদ্ধার করতে পুলিশ রাত থেকেই অভিযান চালিয়ে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ পর্যটকের