মনোহরগঞ্জে দূর্নীতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ৩১ বছর পর গ্রেফতার
মনোহরগঞ্জ থানার পরিদর্শক এএসআই লিংকন দেব সঙ্গীয় অফিসার ও পুলিশের একটি ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে গত ৯/৬/২০২৪ ইং রবিবার ঢাকা মোহাম্মদপুর এলাকা হতে দূর্নীতি মামলার দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি মনোহরগঞ্জ উপজেলার ২ নং সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামের মৃত গোলাম হোসেন এর ছেলে সাবেক চেয়ারম্যান আবদুল মতিন পাটোয়ারী কে গ্রেফতার করেন মনোহরগঞ্জ থানাপুলিশ ।
উল্লেখ্য যে উক্ত আসামীর বিরুদ্ধে ১৯৯৩ সালে দূর্নীতির অভিযোগে কুমিল্লা কোতোয়ালি থানার মামলা নং ৫১ তারিখ ২৪/০২/১৯৯৩ ধারা- ৪০৯ দঃবিঃ রুজু হয়। বিচার প্রক্রিয়া শেষে মহানগর বিশেষ দায়রা জজ,চট্টগ্রাম আদালত, আসামিকে দশ বছরের সাজা প্রদান করেন। মামলার পর হইতে আসামি পলাতক ছিল। পরিদর্শক এএসআই লিংকন দেব জানান আমি তথ্যপ্রযুক্তির মাধ্যমে দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১৯৮২ সালের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন কে গতকাল ঢাকা থেকে গ্রেফতার করি । মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির বলেন - জেলা পুলিশ সুপার মহোদয় আব্দুল মান্নান বিপিএম (বার) এর দিক নির্দেশনায় মাদক বিক্রেতা, ওয়ারেন ভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি, পুলিশের একটি টিম বিশেষ অভিযানে তথ্যপ্রযুক্তিতে দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাবেক চেয়ারম্যান আবদুল মতিন কে ৩১ বছর পর গ্রেফতার করে তাকে জেল হাজতে পাঠানো হয় ।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
Link Copied