ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বাকেরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১০-৬-২০২৪ রাত ১০:০

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বরিশাল-পটুয়াখালী মহাসড়কে রুহিতারপাড় মিশু ফিলিং স্টেশনের সামনে পথচারীর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে চালকসহ দুই জন নিহত হয়েছেন। 

সোমবার (১০ জুন) বিকেল ৬টায় পটুয়াখালী থেকে ছেড়ে আসা মোটরসাইকেল মিশু ফিলিং স্টেশনের সামনে আসলে মহাসড়কের পশ্চিম পাশে রুহিতারপাড় জামে মসজিদের এক মুসল্লি দৌড় দিয়ে সড়ক পার হতে গেলে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে পথচারী ছিটকে পড়ে মারা যান। এ সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাঁটাতারের বেড়ার উপর পড়লে কাঁটাতারে গলা কেটে গিয়ে ঘটনাস্থলে নিহত হন। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

নিহত মোটরসাইকেল চালক বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের সাগর ও নিহত পথচারীর বাড়ি সিলেট সদর সিটি কর্পোরেশন এলাকার ২৩নং ওয়ার্ডে তার নাম নুরজামান (৬০)। 

রুহিতারপাড় জামে মসজিদের মুসল্লিরা জানান, নিহত নুরজামান সিলেট থেকে তাদের সঙ্গীদের সাথে তাবলীগ জামাতে বরিশালে আসছিলেন। বিকেলে মসজিদ থেকে ঘুরতে বের হয়ে তিনি দুর্ঘটনার শিকার হয়। 

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. আফজাল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এমএসএম / এমএসএম

শরণখোলায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু

শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা ️ অনুষ্ঠিত

রায়গঞ্জে চালক হত্যায় অটোরিকশাসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লায় পানিতে বসে এসএসসি পরীক্ষা, পরিদর্শন ও ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত