পাবনা প্রেসক্লাব ও সাংবাদিকদের সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি ও পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য মোঃ সাহাবুদ্দিন বলেছেন, পাবনা প্রেসক্লাব ও পাবনার সাংবাদিকতার সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। আমি প্রাণ দিয়ে যে সব প্রতিষ্ঠানকে লালন করি তার মধ্যে পাবনা প্রেসক্লাব অন্যতম। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আরও বলেন, আমি পাবনা জেলার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই। এই জন্য কোন সমালোচনা বা পিছু কথা আমি মনে রাখিনা। আমি আমার সাধ্যমত জেলার উন্নয়নে কাজ করবো। আমি ইছামতি নদীর সৌন্দর্যবর্ধন কাজ সেনাবাহিনীর হাতে দিয়েছি। যাতে করে একটি দৃষ্টি নন্দন শহর হয়। আমি ৫শ’শয্যার পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছি। প্রধানমন্ত্রীর সার্বিক সহায়তায় পাবনার উন্নয়নে আমি কাজ করেই যাবো।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আরও বলেন, আমি পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য। প্রেসক্লাবের নিজস্ব ভবন তৈরিতে আমার সার্বিক সহায়তা থাকবে। সোমবার(১০ জুন) রাতে পাবনা প্রেসক্লাবে প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে একত্রিত হয়ে রাষ্ট্রপতি মোঃ. সাহাবুদ্দিন এ সব স্মৃতি চারণ করেন।
এসময় বঙ্গভবনের সচিব ওবায়দুজ্জামান খান, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোঃ আদিল উদ্দিন, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ, ক্লাবের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদকসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে রাত সাড়ে ৭টায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবে এসে পৌঁছুলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদসহ প্রেসক্লাবের নেতৃবন্দ। রাষ্ট্রপতি পাবনা ডায়বেটিক সমিতি, লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার, প্যারাডাইস মিষ্টান্ন্ন ভান্ডারে কিছু সময় অতিবাহিত করেন। রোববার দুপুরে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চার দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌছান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর পাবনায় এটি তার চতুর্থ সফর।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ
প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত
মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি
সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের
নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার
বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!
দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার
খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা