ভবন নির্মাণে ফায়ার সেফটি নিশ্চিত না হলে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হবে’
দিন দিন আকার বাড়ছে দেশের অর্থনীতির। অর্থনীতির আকার বাড়ার সাথে-সাথে গড়ে উঠছে বহুতল ভবন, অট্টালিকা। ৪৬৫ বিলিয়ন ডলারের অর্থনীতির এই দেশ অদূর ভবিষ্যতে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে পরিণত হবে। অর্থনৈতিক অগ্রযাত্রার মাধ্যমে দেশকে আধুনিক, সুখী-সমৃদ্ধ দেশে রুপান্তরিত করতে হলে শিল্প কারখানা, আবাসিক ও বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেটি নিশ্চিত করা না গেলে দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হবে।
ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) আয়োজিত অগ্নি নিরাপত্তা বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এ মন্তব্য করেন।
সম্প্রতি রাজধানীর নিউ ইস্কাটনে অবস্থিত ইসাব কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অগ্নি নিরাপত্তার প্রয়োজনীয়তা মেনে চলার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় বলে জানিয়েছে আয়োজকরা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী।
মো. আমিন হেলালী ফায়ার সেফটির গুরুত্ব তুলে ধরে বলেন,’অর্থনীতির আকার বাড়ার সাথে সাথে বাণিজ্যিক ও আবাসিক ভবনের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। গ্রাহকরা এখন আগের চেয়ে অনেক সচেতন। তারা কোনো শপিংমল বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে যাওয়ার আগে এসব বিষয় ভেবে দেখে। কাজেই শপিংমল, শিল্প প্রতিষ্ঠানসহ বাণিজ্যিক ভবনগুলোতে অগ্নি নিরাপত্তা নিশ্চিতসহ অন্যান্য কমপ্লায়েন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’ বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিতে ভবন নির্মাণে মানদণ্ড মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
ইসাব সভাপতি এবং এফবিসিসিআই পরিচালক মো. নিয়াজ আলী চিশতী জানান, অগ্নি নিরাপত্তা নিয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি টেকসই অবকাঠামো নির্মাণ নিশ্চিতে ভবন নির্মাণ নীতিমালার যথার্থ প্রয়োগে ইসাব ভবিষ্যতেও তাদের কার্যক্রম চালিয়ে যাবে। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে মানুষের মধ্যে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করা গেলে ফায়ার সেফটি বাস্তবায়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
ইসাবের সেক্রেটারি জেনারেল জাকির উদ্দিন আহমেদ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আক্কাস মাহমুদ, ইসাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম শাহজাহান সাজু, সহ-সভাপতি মোহাম্মদ ফয়সাল মাহমুদ, ইঞ্জি. এম মাহমুদুর রশিদ, যুগ্ম মহাসচিব মো. মাহমুদ-ই-খোদা, কোষাধ্যক্ষ মোঃ নূর-নবী, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, পরিচালক মো. ওয়াহিদ উদ্দিন, ইঞ্জি. মো. আল-ইমরান হোসেন, মো. রফিকুল ইসলাম প্রমুখ।
Sunny / Sunny
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি