ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রতিবন্ধী নজরুলের রাস্তার পাশে ঝুপড়ি ঘরে কাটলো জীবন


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১২-৬-২০২৪ দুপুর ১:৩৪

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু.....বিখ্যাত এবং জনপ্রিয় শিল্পী ডঃ ভূপেন হাজারিকার কথা এই মুহূর্তে ভীষন মনে পড়ছে।যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের বাগদাহ গ্রামের নজরুল ইসলাম (নজু) (৫৫) জন্ম থেকেই প্রতিবন্ধী। সে দীর্ঘদিন ধরে বাগদহা ঈদগাহ ময়দানের সামনে রাস্তার পাশে ঝড়বৃষ্টির মধ্যেও ঝুপড়ি ঘরে খুবই অসহায়ভাবে জীবনযাপন করে। একটি ঠেলা গাড়িতে শুয়ে থাকেন তিনি। বিভিন্ন বাজারে গিয়ে ভিক্ষা বৃত্তি করে কোনমতে বেঁচে আছেন। তার আপন ভাইবোন গরীর-অসহায় পরিবার হওয়ায় তাকে দেখার মত কেউ নেই । মোটর চালিত ভ্যান বা গাড়ি হলে চলাফেরার জন্য সুবিধা হত। সমাজের বিত্তবানদের আত্ম-মানবতার সেবায় হতে পারে একটু চলার মত গাড়ি বেঁচে থাকার মত একটি আশ্রয়স্থল। সমাজের গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো এখনো অনেক ভালো মানুষ আছেন। অনেকেই গরীব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা করে থাকেন। আবার ছবি তুলেও সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করে থাকেন। আবার অনেকেই রাতের আঁধারেই সবার অজান্তে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান। যার ফলে সমাজের অনেক সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হয়েছেন।
নজরুল ইসলাম বলেন, আমি প্রতিবন্ধী বলে আমাকে কেউ বড় ধরনের সাহায্য করে না। এখানে রাস্তায় বসে দুই এক টাকা যা দেয় মানুষ তাতেই আমার জীবন চলে। কয়দিন আগে নতুন এমপি হয়েছে তার নাম আজিজ ভাই,খন্দকার আজিজ ভাই। আপনি তার কাছে বলবেন আমার কথা। খুব ভালো মানুষ। আমার একটা ব্যবস্থা যদি করেন।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ