ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরে মাঝরাতে আগুনে ১৩ টি গরু ও সাড়ে ৩ হাজার মুরগি পুড়ে ছাই


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১২-৬-২০২৪ দুপুর ৪:১৭
শিবচরে গরু ও মুরগির খামারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩ টি গরু ও সাড়ে ৩ হাজার মুরগী পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার(১১ জুন) দিনগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের কালিখোলা মিলন মুন্সির গরুর খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বুধবার কোরবানির পশুর হাটে গরুগুলো বিক্রি করার কথা ছিল।
 
জানা গেছে, রাতে হঠাৎ করে আগুণের ঘটনা ঘটে খবর পেয়ে খামারির মালিক ও আশেপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে খামারে ১৪টি গরু বাধা ছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে একটি গরুর রশি কেটে দেওয়া সম্ভব হয়।দ্রুত আগুন ছড়িয়ে পড়লে অন্য গরুগুলোকে আর বাঁধন মুক্ত করতে পারেননি। আগুনে মুহুর্তেই ১৩ টি গরু পুড়ে যায়। একই সাথে পুড়ে মারা যায় সাড়ে ৩ হাজার মুরগী। খবর পেয়ে শিবচর ফায়ারসার্ভিস ও স্থানীয়রা দীর্ঘসময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ততক্ষণে খামারের ১৩ টি গরু ও মুরগী পুড়ে ছাই হয়ে যায়।
 
খামারের মালিক মিলন মুন্সি জানান,গত বছর গরুগুলো ক্রয় করেছি। এ বছর কোরবানিতে বিক্রি করার জন্য এই গরুগুলো প্রস্তুত করা হয়েছিল। আমি অনেক কষ্ট করে তিল তিল করে গরুগুলোকে লালন পালন করেছি। মিলনের দাবি, তার ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। গরুগুলোকে লালন পালন করেছি। আজকে বিভিন্ন গরুর হাটে এই গরুগুলোকে বিক্রির জন্য নেওয়ার কথা ছিল। কিন্তু রাতেই অগ্নিকাণ্ডে গরুর খামারের ১৩ টি গরু ও পাশে  মুরগির খামারে প্রায় সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা যায়।স্থানীয় চেয়ারম্যান নুরুজ্জামান জামাল মুন্সী জানান,'ঘটনার পরই আমরা ঘটনাস্থলে আসি। আজ যে গরুগুলো বিক্রি করার কথা ছিল,তা গত রাতেই আগুনে পুড়ে ছাই হলো। এটা দূর্ঘটনা নাকি নাশকতা তা তদন্তের দাবি জানাই।
 
আজ সকালে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা: মো:সেলিম মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সুব্রত গোলদার বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'
 
 

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা