ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

পানিবন্দি বাঘার চকরাজাপুর ইউনিয়ন


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৮-২০২১ দুপুর ৪:৬

পদ্মা নদীর পানি বৃদ্ধিতে রাজশাহী জেলার বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের প্রায় সবকটি গ্রামসহ হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে। অপরদিকে নদীভাঙনের ফলে দুর্ভোগ বেড়েছে সেখানকার মানুষের। বাঘা উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩নং পাকুড়িয়া ইউনিয়নের পূর্ব-দক্ষিণের গোকুলপুর (হাজরাপাড়া) এলাকা থেকে শুরু করে চকরাজাপুর ইউনিয়নের উত্তর-পশ্চিম দিকে পলাশী ফতেপুর, হবিরচর পর্যন্ত প্রায় ২০ কি.মি এলাকাজুড়ে একটানা ভেঙে যাচ্ছে। বন্যা আর ভাঙনের সাথে প্রতিক্ষণ যুদ্ধ করে বসবাস করছেন এলাকার মানুষ। ভয়ংকর রূপ দেখে এলাকাবাসী আশঙ্কা করছে গত কয়েক বছরের তুলনায় পরিস্থিতি এ বছরে বেশি ভয়াবহ হতে পারে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জিওব্যাগ ফেলে ভাঙন রক্ষার চেষ্টা করছে। সেখানকার পানিবন্দি ও ভাঙনকবলিত এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে ।

চকরাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজিজুল আযম জানান, তার ইউনিয়নটি যোগাযোগ বিছিন্ন চরাঞ্চলে অবস্থিত। পদ্মা নদীর পানি বাড়ার কারণে ইউনিয়নের কালিদাসখালী, পলাশী ফতেপুর, লক্ষ্মীনগর ও দিয়াড়কাদিরপুর, আতারপাড়া, চৌমাদিয়া, উদপুর, দাদপুর, চকরাজাপুর বাজার, দুটি উচ্চ বিদ্যালয়, ৯টি প্রাথমিক বিদ্যালয়সহ চর এলাকার অধিকাংশ এলাকায় এখন বন্যার পানি। ফলে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় সাড়ে তিন হাজার পরিবার। তলিয়ে গেছে ইউনিয়নের প্রায় ৬০ ভাগ জমির ফসল ও গাছপালা। ভাঙনে অনেকে হারিয়েছে বাপ-দাদার বসতভিটা। চকরাজাপুর ইউনিয়ন পরিষদ থেকে ভাঙনের দূরত্ব ৫০ মিটার। এছাড়া চকরাজাপুর কমিউনিটি ক্লিনিক পদ্মার ভাঙনে হুমকির মধ্যে পড়েছে। উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াসমিন চর‍াঞ্চলের বিদ্যালয়গুলোর বর্তমান অবস্থা স্বচক্ষে দেখার জন্য পরিদর্শন করেছেন।

সরেজমিন বৃহস্পতি ও শুক্রবার (১৯ ও ২০ আগস্ট) ভাঙন ও বন্যাকবলিত এলাকায় দেখা গেছে, পানিবন্দি হয়ে পড়া মানুষের দুর্ভোগ বেড়েছে। কিছু এলাকায় রান্নার চুলাও জ্বলছে না। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। বেড়েছে সাপ ও ইঁদুরের উপদ্রব। গবাদিপশুর খাদ্য সংকটে ভুগছেন পশু পালনকারীরা। ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। এসব স্থানে দাঁড়িয়ে অনেককে খেপলা জাল দিয়ে মাছ ধরতে দেখা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, চরাঞ্চলের পানিবন্দি পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। আমি সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। ইতোমধ্যে জেলা প্রশাসকের সহযোগিতায় ১০ টন চাল ও নগদ ২ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। শুক্রবার চকরাজাপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের ৫০০ পরিবারের মাঝে ৫০০ ব্যাগ চালসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

রাজাশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ এই প্রতিবেদককে বলেন, পদ্মা নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার বাকি সব নদীর পানি অন্য বছরের তুলনায় এবার এখনো কম আছে। তবে তিস্তার পানি চলে ‍এলে বিপজ্জনক হতে পারে।

এমএসএম / জামান

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা