ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

পাবনায় কলেজ ছাত্রকে হত্যার ঘটনায় ৩ জনের যাবজ্জীবন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৩-৬-২০২৪ দুপুর ৪:৭

পাবনায় এক কলেজ ছাত্রকে নয় বছর আগের হত্যার ঘটনায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ জুন) পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ আদেশ  দেন। 
দন্ডপ্রাপ্তরা হলেন-সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার মিনিদিয়ার চর এলাকার নুরাল মেম্বারের ছেলে মোঃ আজিম (৩৫), চৌহালীর বাউসা এলাকার ওহাব মোল্লার ছেলে মোঃ শহিদুল (২৮) এবং একই এলাকার মৃত মছলত সরদারের ছেলে ছাবেদ আলী (৩০)। আসামীরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। 
এজাহার সূত্রে জানা গেছে, নিহত আব্দুল গাফফার মাছুম সুজানগরের দুলাই ডা. জহরুল কামাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। ২০১৫ সালের ১৯ আগস্ট কলেজে ক্লাস চলাকালীন সময়ে মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের কথা বলে কৌশলে অপহরণ করেন চাচাতো দুলাভাই মোঃ আজিম। পরের দিন মাছুমের ফোনে কল করা হলে অজ্ঞাত পরিচয়ে জানান মাছুমকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করেন। পরে দুলাভাই মোঃ আজিমকে সন্দেহ করে তার নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করা হয়। পরে আজিমকে জিজ্ঞাসাবাদে মাছুমকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যা করে লাশ যমুনা নদীতে  ফেলে দেয়ার কথা স্বীকার করে। এঘটনা তদন্ত শেষে ২০১৬ সালের ৩ নভেম্বর আজিমসহ চার জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। মামলা চলাকালীন রমজান নামের এক আসামী মারা যান। আদালত আজ (১৩ জুন) বাকী ৩ জনের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। 
মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন সরকারী কৌশুলী (পিপি) অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক এবং আসামীপক্ষে ছিলেন শফিকুল ইসলাম সুমন ও কামাল আহমেদ।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২