ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল নিতে আসা দুস্থ্য মহিলাকে হাত তুলে তেড়ে মারতে গেলেন পোরজনা ইউপি চেয়ারম্যান বাবু


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৩-৬-২০২৪ দুপুর ৪:৫৬

ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল নিতে আসা দুস্থ্য মহিলা ছবি রানী সরকারকে হাত তুলে তেড়ে মারতে গেলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু। বৃহস্পতিবার দুপুরে পোরজনার বাচড়া ঈদগাহ মাঠে ২য় দিনে চাল বিতরণের সময় সাংবাদিকদের সামনেই এমন ঘটনা ঘটেছে। ছবি রানী সরকার পোরজনা গ্রামের রমানাথ সরকারের স্ত্রী।

এছাড়া চরপোরজনা গ্রামের ছোরমান আলীর স্ত্রী আলেয়া খাতুন, নন্দলালপুর গ্রামের সাহিদা খাতুন, চরপোরজনা গ্রামের আমেনা খাতুন অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু চাল বিতরণের সময় তাদের সহ অনেক কেই ধাক্বা দিয়ে বের করে দিয়েছেন। এসময় একজনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় উপস্থিত জনতা মাথায় পানি ঢেলে তাকে সুস্থ্য করে বাড়ি পাঠিয়ে দেন।

এছারাও নন্দলালপুর গ্রামের সাহিদা খাতুন জানান- ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার পরে চেয়ারম্যানের নির্দেশে এক মহিলা আনসার চর থাপ্পর দিয়ে ধাক্কাতে ধাক্কাতে আমাকে বের করে দেয়। এছাড়া অনেকে অভিযোগ করে বলেন দুই দিন ধরে চালের জন্য অপেক্ষা করার পরেও আমাদের চাল দেওয়া হয়নি। অথচ বস্তা পরিবর্তন করে আনসার সদস্যদের দিয়ে ভ্যানে করে বস্তা বস্তা চাল পাচার করা হয়েছে।

চাল নিতে আসা অনেকেই সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন ঈদুল ফিতরে আমাদের ভিজিএফের কার্ড বিতরণ করলেও শেষ পর্যন্ত চাল দেননি। চেয়ারম্যান বলেছে ঈদুল আযহায় যখন চাল বিতরণ করি তখন দিবো। আমরা দুইদিন হলো কাজ বাদ দিয়ে চালের জন্য ধর্না দিয়েও পাচ্ছিনা।

এব্যাপারে পোরজনা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবুকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান বলেন- দুস্থ্যদের জন্যে বরাদ্ধের চাল নিতে আসা মহিলাদের গায়ে হাত তোলা যাবেনা। এ বিষয়ে খোজ খবর নিয়ে ব্যাবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন