ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১৩-৬-২০২৪ বিকাল ৫:২৪

সাতক্ষীরার তালা উপজেলা সহ পৃথক সড়ক দুর্ঘটনায় একজন ভারতীয় চালক সহ তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের পাকিং ইয়ার্ডে ও তালা উপজেলার পাটকেলঘাটার ভৈরবনগর মোড়ে নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন,ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার কলবাড়ি শাহীন মন্ডল(১৮) , সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামের জুলফিকার আলী (৪৫) ও পাটকেলঘাটার কৃষ্ণনগর-ধানদিয়া গ্রামের মনিরুল ইসলাম (৩৪)। ইমিগ্রেশন এর ওসি জানান, ভোমরা স্থলবন্দরে ভারতীয় ট্রাকের শাহীন ভারতীয় ট্রাক চালক বুধবার সন্ধ্যায় ভোমরা বন্দরে আসে। পাকিং ইয়ার্ডে রাত ১০টার‌ দিকে পাথর আনলোড শেষে পিছন দিক থেকে ট্রাকে ওঠার সময় নিচে পড়ে নিহত হন।চুকনগর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রওশান আলী জানান, সাতক্ষীরা- চুকনগর মহাসড়কের সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার ভৈরবনগর মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার গাড়িকে বুধবার রাত ১২টার দিকে পিছন দিক থেকে স্বজোরে ধাক্কা মারে খুলনা গামি একটি পণ্যভর্তি ট্রাক। এতে ডাম্পারটি দুমড়ে মুচড়ে গেলে গাড়িতে থাকা জুলফিকার আলী ও মনিরুল ইসলাম ও দীপঙ্কর সরকার মারাত্মক জখম হয়। পরে আহততদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত দুটোর দিকে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম জুলফিকার ও মনিরুলকে মৃত বলে ঘোষণা করেন। এসয় আশঙ্কাজনক অবস্থায় দীপঙ্কর সরকারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। 

এমএসএম / এমএসএম

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!