ঢাকা সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

কর্ণফুলী থেকে দুই জঙ্গি আটক করেছে র‍্যাব


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৫-৬-২০২৪ দুপুর ১:২৯

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ সংগঠন "আনসার আল ইসলাম" এর মতাদর্শে পরিচালিত’ নতুন জঙ্গি সংগঠন ‘শাহাদাতের’ সক্রীয় দুই জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।শুক্রবার (১৪ জুন) দুপুরে উপজেলার শিকলবাহা ইউপির ৫ নং ওয়ার্ড ভেল্লাপাড়া ব্রিজের দক্ষিণ পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গোপন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম।গ্রেফতারকৃত জঙ্গি সদস্যরা হলেন- পঞ্চগড় জেলার মো. ফজলুল হকের ছেলে আসাদুজ্জামান আসিফ (২২) ও পাবনা জেলার গোলাম মওলার ছেলে আবদুল আহাদ ইসলাম (২১)। তারা চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত জামিয়া আল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা যায়।

তিনি আরও জানান, তিন সপ্তাহ আগে ২৪ মে ঢাকার গুলিস্তান ও সাইনবোর্ড এলাকা থেকে তিনজনকে গ্রেফতারের পর ‘শাহাদাত’ সম্পর্কে তথ্য দেয় র‌্যাব। স্তিমিত হয়ে পড়া জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আড়ালে নতুন ওই সংগঠনটির মাধ্যমে তারা কার্যক্রম চালাচ্ছিলেন।শুক্রবার সন্ধ্যায় চান্দগাঁও ক্যাম্পে র‌্যাব-৭ এর অধিনায়ক মাহবুব আলম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় আরও পাঁচ-ছয়জন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বেশকিছু উগ্রবাদী ও জিহাদি বই উদ্ধার করা হয়। 

তিনি বলেন, ঢাকা থেকে শাহাদাতের তিন শীর্ষ সদস্যকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্য মতে চট্টগ্রামের কর্ণফুলী থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য মূলত  নিষিদ্ধ সংগঠন "আনসার আল ইসলাম" তার মতাদর্শে নতুন দল তৈরি করে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসময় তিনি আরও বলেন,নতুন এ সংগঠনটি সালাউদ্দিন নামে এক ব্যক্তি ভারত থেকে পরিচালনা করেন যোগাযোগের জন্য তারা ‘বিপ’ নামে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করেন। সম্প্রতি ঢাকায় তিন সদস্য গ্রেপ্তারের পর অন্য সদস্যরা সতর্ক হয়ে যায়। পাশাপাশি তাদের নিয়ন্ত্রণকারী সালাউদ্দিন একটি অডিও বার্তার মাধ্যমে গ্রুপের সকল সদস্যকে নিস্ক্রিয় হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার জন্য সতর্ক বার্তাও দিয়েছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় সূর্যব্রত মেলায় অনিয়ম অতিরিক্ত সিন্ডিকেট চাঁদাবাজি চলছে

সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক।*

কুড়িগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ

দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রীর মুখে ছুরিকাঘাত, সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে সাটুরিয়ায় মানববন্ধন

সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সেনাবাহিনী প্রধানের ময়মনসিংহে মতবিনিময়

পাবনায় উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

ইনসাফের ভিত্তিতে দেশ কায়েম হবে : জামালপুরে জামায়াতের জনসভায় ডা. শফিকুর রহমান

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত

২৬৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি-কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক

অভয়নগরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

জামায়াত নারী ক্ষমতায়নের কথা বললেও বাস্তবে নারীদের প্রার্থী দেয়নি— মোঃ আবুল কালাম

যতদিন মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন চব্বিশ চলবে : শফিকুর রহমান