ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে সাংবাদিক অপহরণ মামলার দুই আসামি আটকঃ আলামত উদ্ধার


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৫-৬-২০২৪ বিকাল ৭:৩৫

দ্যা ডেইলি বাংলাদেশ টুডে‘র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এস.এম.আবুর বরকত আকাশ প্রকাশ এস এম আকাশকে অপহরণের মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৩ ও ১৪ জুন টানা অভিযান চালিয়ে রাঙ্গুনিয়া ও নগরের পাহাড়তলী থেকে তাঁদের ধরা হয়। তাঁদের কাছ থেকে অপহরণে ব্যবহ্নত গাড়ি, স্বাক্ষর করা খালি নন জুডিশিয়াল স্ট্যাম্প, বেআইনী ভাবে ছবি ও ভিডিও ফুটেজ ধারণ করা মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-রাঙ্গুনিয়া উপজেলার ৮নং পোমরা ইউনিয়নস্থ লিয়াকত আলী ভবনের বাসিন্দা ফতেহুল কদিরের সন্তান মোস্তফা কাউছার মুন্সি (৪২) ও রাউজান উপজেলার শেখ পাড়া আলী মিয়া মেম্বার বাড়ির মাহবুবুল আলমের সন্তান আলী রাজ (২৮)।

গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেওয়া বায়েজিদ থানার সিনিয়র উপ পরিদর্শক রাজিব পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১১জুন বায়েজিদ থানাধীন বালুছরা এলাকার তুফানি রোড থেকে সাংবাদিক এস এম আকাশ অপহরণ হয়। ৩০ ঘন্টা পর মুক্তিপণ আদায় করে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় তিনি বাদি হয়ে মামলা নং ২৪/২৬৬ দায়ের করেন। মামলার পরপরই তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
বায়েজিদ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতারে আমরা সক্ষম হই। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেছে। তাঁদের পুলিশী হেফাজতে নেওয়ার জন্য আদালতে অনুমতি চাওয়া হবে।

সাংবাদিক এস এম আকাশ বলেন, পুলিশ অল্প সময়ের মধ্যেই দুই অপহরণকারীকে গ্রেফতার ও আলামত উদ্ধার করে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তিনি ১২/১৩ জনের অপহরণকারী চক্রটির পুরো টিমকে গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ; গত ১১ জুন এস এম আকাশকে অপহরণের পর দুর্গম এলাকায় নিয়ে যায়। তাঁকে নির্মম নির্যাতন করে নগদ ৭ লাখ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা এবং বিভিন্ন অংকের ৫টি চেক ও ১৮টি স্বাক্ষর নেয়া খালি নন জুডিশিয়াল স্ট্যাম্প আদায় করে অপহরণকারীরা। প্রায় ৩০ ঘন্টা পর মুক্তিপণ আদায়ের শর্ত সম্পন্ন করে ১৩ জুন বৃহস্পতিবার গভীর রাতে নির্জন রাস্তায় মোটরসাইকেলে করে নিয়ে এসে নামিয়ে দেয়। এই ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিনিয়র সাংবাদিকবৃন্দ।

এমএসএম / এমএসএম

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা