ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় থানায় মামলা,আসামি কারাগারে


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২১-৬-২০২৪ বিকাল ৫:৪
মাদারীপুরে ১৩ বছরের মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী মিজানুর রহমান ওরফে মুন্না (৪০) এর বিরুদ্ধে।  গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পশ্চিম খৈয়ারভাঙ্গা গ্রামে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। এই বিষয়ে থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার।
 
স্থানীয় ও পুলিশ জানায়, পশ্চিম খৈয়ারভাঙ্গা গ্রামের ও কমলাপুর মাদরাসায় পড়ুয়া ১৩ বছরের ছাত্রী ঈদের ছুটি বাড়িতে বেড়াতে আসলে গত বুধবার সন্ধ্যায় ওই এলাকার জালাল মাতুব্বরের বাড়ির পশ্চিম পার্শ্বে হাবিবুর রহমান মাতুব্বরের পাটক্ষেতে মধ্যে নিয়ে ওই মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক করার চেষ্টা করলে মেয়ের ডাক চিৎকারে স্থানীয়রা অভিযুক্ত মিজানুর রহমান কে হাতেনাতে আটক করে। পরে পুলিশকে খবর দিলে ঘটনার সত্যতা পেলে পুলিশ পরে আটককৃত আসামী মিজানুর রহমান মুন্নাকে হেফাজতে গ্রহণ করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে রাতে শিশুটির মা নিলা বেগম বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়। মিজানুর রহমানকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। মিজানুর রহমান একই গ্রামের মৃত শামচুল হক ফরাজীর ছেলে। তার পরিবারের স্ত্রী ও ছেলে মেয়ে রয়েছে। তার বিরুদ্ধে এলাকায় এই ধরণের একাধিক অভিযোগ রয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায় এবং তাৎক্ষনিকভাবে আসামী মিজানুর রহমানকে আমরা আটক করি। এবং এবিষয়ে অভিযুক্তের পরিবার লিখিত অভিযোগ দাখিল করে। ইতিমধ্যে আমরা নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করেছি। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?