সাতকানিয়া- কিশোরগ্যাংদের দূর্গে আঘাত শুরু ওসি প্রিটনের
চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন ‘কিশোর গ্যাং’ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একজনের দেহ তল্লাশি করে ধারালো চাকু উদ্ধার করা হয়।
শুক্রবার (২২ জুন) রাতে সাতকানিয়া রাস্তার মাথা সংলগ্ন মাইনু ফুডসের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. ইসলামের ছেলে নাজমুল ইসলাম ইমন (২১), একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. আমিনের ছেলে আবীর মাহমুদ শাওন (২০) ও লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. আলীর ছেলে মো. সাঈদ হোসেন রানা (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানা পুলিশ জানতে পারে কিশোর গ্যাংয়ের একদল সদস্য সাতকানিয়া রাস্তা মাথা সংলগ্ন এলাকায় ছুরি ও খুরসহ ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছিল। তাৎক্ষণিকভাবে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মোস্তাক আহমদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে পুলিশ ৩ জনকে আটক করতে সক্ষম হলেও তাদের অপর সহযোগী পালিয়ে যায়। এসময় একজনের দেহ তল্লাশি করে স্টিলের ভাঁজ ওয়ালা ছুরি উদ্ধার করা হয়।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন