গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
যশোরের কেশবপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বোয়ালি'র বিলে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ঘোড়দৌড় কমিটির আয়োজনে প্রতিযোগিতায় ৮টি ঘোড়া অংশগ্রহণ করে। মাঠের দু’পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর, যুবক-বৃদ্ধ। এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঘোড়দৌড় দেখতে বিলের দু’পাশে ছিল হাজার হাজার মানুষের ঢল। প্রতিযোগিতায় ৮০ পয়েন্ট নিয়ে রকেট প্রথম স্থান অধিকার করে। ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে রাজা ও ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে পাখি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিচুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, হারুন অর রশীদ মন্টু ও শেখ সবুজ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ঘোড়া দৌড় দেখতে আসা দর্শকরা জানান, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুবই মুগ্ধ হয়েছি। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মনে পড়ে যায়। এমন আয়োজন প্রতি বছর দেখতে চাই।
হাসিব নামের একজন দর্শক বলেন, আমাদের লোকজ সংস্কৃতির অংশ। দিনে দিনে এ প্রতিযোগিতা প্রায় বিলুপ্তির পথে। এ প্রতিযোগিতা দর্শককে চরম আনন্দ দেয়। এটাকে ধরে রাখাতে এমন আয়োজন করা উচিৎ।
ঘোড়ার মালিকরা জানান, পুরুষ্কার বা অর্থ বড় নয়, বিজয় অর্জন করাটাই অনেক বড়ো অর্জন। শুধুমাত্র আনন্দের জন্য শখের বশে এই খেলায় অংশ নেন তারা।
আয়োজক কমিটির সভাপতি বলেন, ‘ঘোড় দৌড় প্রতিযোগিতা গ্রামবাংলার ঐতিহ্য। তাই ঐতিহ্য ধরে রাখতে নতুন প্রজন্মকে মাদকাসক্ত থেকে দুরে রাখতে আমাদের এই আয়োজন। এটি আগামী প্রজন্ম অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied