শিবচরে নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা
বরগুনার আমতলীতে ব্রিজ ভেঙে শিবচরে নিহত একই পরিবারের ৭ জনের দাফন সম্পন্ন হয়েছে। রোববার(২৩ জুন) সকাল দশটার পর জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় শিবচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন কার্য সম্পন্ন করতে পরিবারগুলোকে ১০ হাজার করে মোট ৭০ হাজার টাকা প্রদান করা হয়।
শিবচর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বরগুনায় ব্রীজ ভেঙে নিহত শিবচরের একই পরিবারের ৭ সদস্যের মরদেহ রাত বাড়িতে এসে পৌছে। সকালে নিজ বাড়িতে তাদের দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়। এসময় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরাও নিহতদের জানাজায় উপস্থিত ছিলেন। শোক-সন্তোপ্ত পরিবারের পাশে থেকে তাদের স্বান্তনা দেন তারা।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান,'মর্মান্তিক এই দূর্ঘটনায় নিহতদের পরিবারকে স্বান্তনা দেবার ভাষা নেই। আমরা ব্যথিত তাদের শোকে। দূর্ঘটনার খবর জানার পর থেকেই উপজেলা প্রশাসন নিহতদের স্বজনদের খোঁজ-খবর রেখেছে। প্রত্যেকের পরিবারকে দাফনকার্য সম্পন্নের জন্য উপজেলা প্রশাসন থেকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। আমরা নিহতদের পরিবার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।'
উল্লেখ্য,শনিবার দুপুরে বরগুনার আমতলীতে বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার সময় সেতু ভেঙ্গে নিহত ৭ জনের দাফন সম্পন্ন হয়েছে। রোববার(২৩ জুন) সকাল দশটার দিকে জানাজা শেষে শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নে পারিপারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এর আগে রাত তিনটার দিকে মরদেহ বাড়িতে পৌছালে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। কনেযাত্রীবাহী মাইক্রোবাসের মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied