ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কালুরঘাট সেতু বাস্তবায়নের দাবি নাগরিক ফোরামের


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৪-৬-২০২৪ দুপুর ৩:৩৩

কর্ণফুলী নদীতে আদালত প্রঙ্গনে  দ্রুত কালুরঘাট সেতু বাস্তবায়নের দাবিতে এক প্রতিবাদ সমাবেম করেছে চট্টগ্রাম নাগরিক ফোরাম। সোমবার (২৪ জুন) দুপুরে সংগঠনের মহাসচিব মো. কামাল উদ্দিনের নেতৃত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  এসময় মো. কামাল উদ্দিন বলেন, “কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতু বাস্তবায়ন চট্টগ্রামের জনগণের দীর্ঘদিনের দাবি। সেতুটি নির্মাণ হলে শহরের যানজট কমবে এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “চট্টগ্রামের জনগণ এই সেতুর জন্য বহুদিন ধরে অপেক্ষা করছে, এবং সরকারকে দ্রুত এই প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে।”
প্রতিবাদী সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ। বক্তারা বলেন, “কালুরঘাট সেতু নির্মাণ না হওয়ায় নগরবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। এটি কেবল পরিবহন ও যোগাযোগের সমস্যা নয়, বরং নগরীর সামগ্রিক উন্নয়নের সাথে সম্পর্কিত।”
চট্টগ্রাম নাগরিক ফোরাম তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে যতক্ষণ না সরকার কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু করে। তারা দাবি করেছে, অবিলম্বে একটি সময়সূচী প্রণয়ন করে সেতুর কাজ শুরু করা হোক।
এই সমাবেশ চট্টগ্রামের জনগণের মনে ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেকেই তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে। কালুরঘাট সেতুর দ্রুত বাস্তবায়ন চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব আকরাম হোসেন, মোহাম্মদ ফরকান,
মোহাম্মদ নুর, শারমিন আক্তার, কে এম শহীদুল্লাহ, আব্দুল কাদের, তসলিম খাঁ, মোহাম্মদ জসিম উদ্দীন, মোহাম্মদ শাহ আলম সিকদার, মোহাম্মদ সাবের প্রমুখ।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়