আর্সেনিক বিশেষজ্ঞ ডা. শিবতোষরায়ের ২২তম মৃত্যু বার্ষিকী কাল
ঢাকা কমিউনিটি হাসপাতালের আর্সেনিক বিশেষজ্ঞ ডা. শিবতোষরায় ২০০১ সালের ২জুলাই রংপুরের তারাগঞ্জে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন। আগামীকাল ২২তম মৃত্যুবার্ষিকী তার।
ডা. রায় ঢাকা কমিউনিটি হাসপাতাল, অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন (ঈঝওজঙ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের যৌথ গবেষণার জন্য আর্সেনিক রোগী সনাক্ত করার কাজে দেশের উত্তরাঞ্চলে যান। দিনাজপুরে আর্সেনিকের কাজ শেষে রংপুরে ফেরার পথে তারা গঞ্জের সন্নিকটে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেন।
ডা. শিবতোষ বাংলাদেশে আর্সেনিক রোগীদের চিকিৎসার জন্য দেশের ৬৪টি জেলার ৪৬০টি থানার বহু সংখ্যক গ্রামে গিয়েছেন। ঢাকা কমিউনিটি হাসপাতালে দেশের আর্সেনিক রোগীরা সীমিত পর্যায়ে যে চিকিৎসার সুযোগ পাচ্ছেন তার ও তিনি ছিলেন একজন অন্যতম প্রধান চিকিৎসক। তিনি কুড়িগ্রাম জেলার রাজার হাট উপজেলার বৈদ্যের বাজার গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইকন্যা ও পিতামাতা সহ অসংখ্য গুণগ্রাহীএবং আত্মীয় স্বজন রেখে গেছেন।
প্রতিবছর এইদিনে ঢাকা কমিউনিটিহাসপাতাল, পরিবারবর্গ, আত্মীয়- স্বজন এবং বন্ধুবান্ধব তাঁর স্মৃতিরপ্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে। এছাড়া ওধর্মীয় ভাবে তাঁর আত্মার শান্তির জন্য প্রতিবৎসর তার নিজবাসভবনে ও মন্দিরে শ্রাদ্ধানুষ্ঠান পালিত হয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে