বিনিময় পরিবহনের সংঘর্ষে প্রাণ গেল সিএনজিচালকের
টাঙ্গাইলের ঘাটাইলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শামীম (৩৫) নামে এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজিতে থাকা আনারস ব্যবসায়ী সোলাইমান (৪৩) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ আগস্ট) সকালে উপজেলার পোড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ সিএনজিচালক শামীম ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে। আহত সোলাইমান কালিহাতী উপজেলার সরাতল গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি উপজেলার পোড়াবাড়ী এলাকায় পৌঁছলে মধুপুরগামী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক মারা যান এবং এক যাত্রী আহত হন। পরে পুলিশ খবর পেয়ে সিএনজিচালকের মৃতদেহ উদ্ধার করে। আহত সোলাইমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সোলাইমান আনারস কেনার জন্য সিএনজি ভাড়া করে মধুপুরের গারোবাজারে যাচ্ছিলেন।
এ ঘটনা সম্পর্কে ঘাটাইল থানার এসআই রাজিব হোসেন তালুকদার সাংবাদিকদের জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied