কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মাদার্শায় আরেক সমাজপতিও গুরুতর আহত
চট্টগ্রামের সাতকানিয়ায় কিশোর গ্যাং লিডারের ছুরিকাঘাতে এক সমাজপতি গুরুতর আহত হওয়ার অভিযোগ ওঠেছে।
২রা জুলাই (মঙ্গলবার) সকালে উপজেলার মাদার্শা ইউনিয়নে সরজমিনে গেলে স্থানীয়রা এই তথ্য জানান।
ছুরিকাঘাতে আহত যুবক উপজেলার মাদার্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে মো: আব্দুর রহিম,আব্দুর রহিম ওই এলাকার সমাজপতিও বলে জানা গেছে।
অভিযুক্ত কিশোর গ্যাং একই এলাকার হলেও সে ৮নং ওয়ার্ডের মুদির দোকানি ইউসুপ সওদাগরের ছেলে মো: আবিদ(২০)।
এদিকে আহতের ভাই মহিন ও স্থানীয় সূত্রে জানা যায়, মুদির সওদাগর ইউসুফের ছেলে মো:আবিদ এলাকায় বখাটে ও বেপরোয়া হিসেবে পরিচিত, সে একই এলাকার সফিনা নামে এক বয়স্ক মহিলাকে প্রায় সময় বিভিন্ন কথা বলে কটুক্তি করে আসছিল।
ওই কটুক্তির কথা সফিনা বেগম তার ছেলেকে বল্লে,তার ছেলে সমাজপতি রহিমকে বিচার দেয়,রহিম ছোট ছেলে হওয়ায় আবিদের বিষয়ে তার মা ইউসুপ সওদাগরের বউকে বলতে গেলে রাগান্বিত হয়ে যায় ইউসুফ সওদাগরের ছেলে মো: আবিদ ও তার বউ।
পরে চেঁচামেচি করতে করতে সমাজপতি রহিমের বাড়িতে এসে আবিদ ও তার মা গালাগালি করতে থাকে, এক পর্যায় সবার সামনে তার মাকে অস্ত্রটা আনতে বলে তার পকেট থেকে টিপ ছুরি বের করে বুকের উদ্দেশ্যে রহিমকে আঘাত করলে রহিমের বাম হাতে লেগে এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়।
স্থানীয়রা আহত রহিমকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, রহিমের অবস্থা আশংকাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করা হয় বলে নিশ্চিত করেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
আহতের রহিমের ছোট ভাই মহিন আরো বলেন, আমরা এই বিষয়ে ইউসুফ সওদাগরের ছেলে আবিদ ও তার বউয়ের বিরুদ্ধেসহ অপরাপর কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসে সাতকানিয়া থানায় মামলা দায়ের করব।
অপরদিকে অভিযুক্ত মো: আবিদের পিতা মো: ইউসুফ বলেন,আমার ছেলেকে প্রথমে তারা ৪/৫জনে ধরে প্রকাশ্যে মেরেছে পরে আমার ছেলে ছুরিকাঘাত করছে সেটা সত্য, এটা আমরা স্থানীয় ভাবে বসে শেষ করব।
তিনি আরো বলেন, আমার বড় ছেলে ইতিমধ্যে আহত রহিমের চিকিৎসা কাজে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছে।
এদিকে স্থানীয় ইসহাক নামে এক ব্যক্তি বলেন,চেয়ারম্যান ঘাটা রাস্তায় কিছুদিক আগে একটি মেয়ে নিয়েও ৩/৪ঘন্টা অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল,তার ভয়ে কেউ কিছু বলতে পারছেনা।
আবিদের সাথে স্কুল পড়ুয়া এক কিশোর প্রতিবেদককে বলেন,আমার বন্ধু আবিদ একবার স্কুলেও ছুরি নিয়ে গেলে হেড স্যারের সাথেও ঝামেলা শুরু হয়েছিল।
তার পকেটে সবসময় ছুরি থাকে সেটা সত্য।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন