ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে দুই সাজাপ্রাপ্ত আসামিসহ ছ'জন গ্রেফতার


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৩-৭-২০২৪ দুপুর ৩:৬
যশোেরের কেশবপুরে দুই সাজাপ্রাপ্ত আসামিসহ ছ'জনকে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ। গত মঙ্গলবার অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ছয়জনকে গ্রেফতার করে। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলমের নির্দেশনায় গত মঙ্গলবার রাতে উপ-পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম, আবুল হোসেন, শামীম হোসাইন, সহকারী উপ-পুলিশ পরিদর্শক রাসেল মাহমুদ, রতন কুমার পাল সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিজ্ঞ আদালতের ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার সুজাপুর গ্রামের মৃত আফসার উদ্দীনের ছেলে আব্দুর রহিম (৪৭) ও ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি গড়ভাঙ্গা গ্রামের মৃত কালিদাস দাশ চন্দ্রের ছেলে স্বপন কুমার চন্দ্র (৫৮) এবং আদালতের ওয়ারেন্টভুক্ত বুড়লী গ্রামের শহিদুল সরদারের ছেলে নয়ন সরদার (১৭), বালিয়াডাঙ্গা গ্রামের তুলশী চন্দ্রের ছেলে তাপস কুমার চন্দ্র (৪৫) কে গ্রেফতার করে। 
অপরদিকে, উপ-পুলিশ পরিদর্শক গোরাচাঁদ দাস সঙ্গীয় ফোর্স নিয়ে একই রাতে পাঁজিয়া এলাকায় অভিযান চালিয়ে যশোর জেলার কোতোয়ালি থানার খড়কী সার্কিটহাউজ পাড়ার আয়ুব আলীর ছেলে শাকিল আহমেদ (২৪) কে ২১ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে এবং সন্দিগ্ধ কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামের স্বদেশ ব্যানার্জীর ছেলে পলাশ ব্যানার্জী (৩২) কে গ্রেফতার করে।
 
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত ২ আসামিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক