শিবচরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা
শিবচর উপজেলার পৌর বাজারে অভিযান চালিয়ে মিষ্টির দোকানসহ ৪ টি দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। প্যাকেটের ওজন বেশি, দোকানে মূল্যতালিকা না টানানো, ক্রয়-বিক্রয়ের ভাউচার না থাকাসহ নানা অনিয়মের কারণে ৪ টি দোকানে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার(৩ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, জেলার শিবচর উপজেলার পৌর বাজারের দুটি মিষ্টির এবং ২ টি মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মিস্টির দোকানে প্যাকেটের ওজন বেশি ও মূল্য তালিকা না থাকায় ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, ইসলাম সুইটস এন্ড ফাস্টফুডকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ক্রয়-বিক্রয়ের ভাউচার না থাকায় মেসার্স মন্ডল ট্রেডার্সকে ১৫ হাজার এবং মামুন স্টোরকে ১০ হাজার টাকাসহ মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় দোকানিদের সতর্ক করে দেন ভোক্তা অধিকার।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর জেলার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, ভোক্তা অধিকার সংরক্ষণে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জরিমানাসহ ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর জেলার অফিস সহকারী রবিউল ইসলাম ও শিবচর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ফজলুল হক এবং শিবচর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied