ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে চাচাতো বোনকে ধর্ষন ও হত্যার অভিযোগ


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৪-৭-২০২৪ দুপুর ১:২৩
 বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি কালেঙ্গা গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের পুত্র ছাত্রলীগের সভাপতি রিয়াজ হাওলাদারের বিরুদ্ধে চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। 
 
৩ জুলাই বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ছাত্রলীগ নেতা রিয়াজ হাওলাদার ও তার বড় ভাই রাকিবুল আলমের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে একটি নালিশি অভিযোগ দায়ের করেছেন একই বাড়ির নাসির হাওলাদারের স্ত্রী জেসমিন বেগম।
 
ঘটনার সূত্রে জানা যায়, নাসির হাওলাদারের কন্যা লোপা আক্তার দাড়িয়াল ইউনিয়নের আলহাজ্ব হযরত আলী ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের একজন শিক্ষার্থী ছিলেন। লোপার বাবা নাসির হাওলাদার ছাত্রলীগ নেতা রিয়াজ হাওলাদারের চাচা। আর লোপা আক্তার রিয়াজ হাওলাদারের চাচাতো বোন হয়। পাশাপাশি ঘরেই বসবাস করতেন তারা। লোপা আক্তারের মা জেসমিন অভিযোগ করে বলেন, আমার মেয়ে লোপা আক্তারের সাথে প্রেম সম্পর্ক করার জন্য দীর্ঘদিন থেকে আমার মেয়েকে প্রস্তাব দিয়ে আসছিল রিয়াজ। আমার মেয়ে লোপা ২২ জুন রাতে ঘরের সামনের রুমে খাটের উপর একা ঘুমাতে যায়। আমি রাত ৪ঃ৩০ মিনিটে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে আমার মেয়েকে ডাকতে গিয়ে দেখি আমার মেয়ে ফ্লোরে হাটু গেড়ে বসা অবস্থায় জানলার গ্রিলের সাথে ঝুলে রয়েছে। এ সময় আমি চিৎকার করলে আমার ছেলে মেহেদী ও পাশের ঘর থেকে রিয়াজ ও তার ভাই রাকিবুল এসে লোপার ঝুলন্ত মরা দেহ জানলার গ্রিল থেকে খুলে নিচে নামায়। এ সময় আমাকে ডাক চিৎকার দিতে মানা করে রিয়াজ। এ সময় রিয়াজ বলে যা হওয়ার তা হয়েই গেছে লোপা তো আর ফিরে আসবেনা। মানুষ যদি জানে লোপা আত্মহত্যা করেছে তাহলে মান-সম্মান নষ্ট হবে। আমি তখন আতঙ্কিত হয়ে যাই। তখন রিয়াজ ও তার ভাই রাকিবুল বলে লোপা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে এই কথা সবাইকে বলবেন। সকাল হলে সবাইকে বলি হার্ট স্টোক করে লোপা মৃত্যুবরণ করেছে। পরবর্তীতে লোপার লাশ বাড়িতেই দাফন দেই। আমি তখন থেকে কিছুদিন অসুস্থ অবস্থায় থাকি আমি স্বাভাবিক হলে বুঝতে পারি আমার মেয়ে লোপাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। পরবর্তীতে আমি বরিশাল আদালতে একটি মামলা দায়ের করি। 
 
এ বিষয়ে দাড়িয়াল ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রিয়াজ হাওলাদার কে বারবার ফোন করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন