পাবনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৫ জন নিহত
পাবনার ঈশ্বরদীতে বৃহস্পতিবার রাতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচ যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছে। রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কে পাবনা সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বিজয় (২৩), আবদুল কুদ্দুস প্রামাণিকের ছেলে জিহাদ (১৪), সিরাজুল ইসলামের ছেলে শিহাব, আব্দুর রাজ্জাক প্রামাণিকের ছেলে রবিউল ইসলাম ও সলিমপুর ইউনিয়নের বড়ইচরা গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে শিশির (১৫) ।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি প্রাইভেটকার দ্রুতগতিতে পাবনা শহরের দিকে যাওয়ার সময় ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া এলাকায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছে সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও চারজন গুরুতর আহত হয়।
আহতদের সবাইকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরো দু’জনকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রাইভেটকারে চালকসহ সাতজন যাত্রী ছিলেন। তারা সবাই বন্ধু। তাদের মধ্যে পাঁচজন মারা গেছেন। বাকি দু’জনকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত