ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সেন্ট স্কলাস্টিকাস স্কুলের অধ্যক্ষকে হত্যার হুমকি, ৪ শিক্ষকের বিরুদ্ধে জিডি


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৫-৭-২০২৪ দুপুর ৪:৫৯
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকার সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিল্পী সেলিন কস্তা (৪৬) কে হত্যার হুমকি দিয়েছে একই প্রতিষ্ঠানের চার শিক্ষক। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে হত্যার অভিযোগে ৪ শিক্ষককে অভিযুক্ত করে সাধারণ ডায়েরি (২৭১৩) করেছে এই অধ্যক্ষ।
 
গত ৩০ জুন নগরীর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়। অভিযুক্ত চার শিক্ষক হলেন, শার্লিন সুবেরিত ইউজিন (৩৫), মাগ্রেট মনিকা জিন্ন্স (৪০),  নীল রাসেল সোহার (৫০),  বেবি চন্দ্র (৪০)।
 
সূত্র বলছে সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্ত শিক্ষকরা পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগ আনে । এই ঘটনায় পরে তদন্ত কমিটি হয়। 
 
কমিটির তদন্তে এই দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সত্যতা পায়নি তদন্ত কমিটি। তদন্তে কমিটির ১৩ পৃষ্টার প্রতিবেদনে কলেজে অভিযুক্ত দুই শিক্ষকদের নানা ষড়যন্ত্রের তথ্য উপাত্ত ওঠে আসে।
 
এদিকে অধ্যক্ষের অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন ধরে  সেন্ট স্কলাসটিকা গালর্স স্কুল এন্ড কলেজ এর কিছু বিষয় নিয়ে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের উপরোক্ত শিক্ষকরা তাদের উদ্দেশ্যে হাসিলের চেষ্টা করিতেছে মর্মে তথ্য পাওয়া যায়। 
 
সেন্ট স্কলাসটিকা গালর্স স্কুল এন্ড কলেজ এর সামগ্রিক বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত রিপোর্ট তৈরী করা হয়। উক্ত রিপোর্ট তৈরীর পর হইতে বিবাদীগণ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিসাধনের সংশ্লিষ্টতা আছে মর্মে অনুমান করায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিসাধন করার চেষ্টায় লিপ্ত আছে। 
 
এর মধ্যে গত ৩০ জুন দুপুর সাড়ে ১২টার সময় ঘটিকার সময় সেন্ট স্কলাসটিকা গালর্স স্কুল এন্ড অফিসের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনাকালে অধ্যক্ষসহ কয়েকজন সিস্টারদের উপর উত্তেজিত হয়ে উঠে এবং এক পর্যায়ে ২৪ ঘন্টার মধ্যে কমিটির রিপোর্ট বাতিল করাসহ তাকে হত্যার উদ্দেশ্যে হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করা হয় বলে জানা যায়।
 
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ওবায়েদুল হক বলেন, 'সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিল্পী সেলিন কস্তা নিজের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।'

এমএসএম / এমএসএম

সবজিতে স্বস্তি, ডিমে অস্বস্তি

আর কোন প্রতিষ্ঠান বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী

কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টিভির অফিসে লুট

বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা

শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২

মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা

মাছ ধরতে গিয়ে নোনাখালে ডুবে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামে রূপালী লইফ ইনসিওরেন্স এর সার্ভিসিং সেল উদ্বোধন

হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা

হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী

নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই

অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী