ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

হাইমচরে ভয়ংকর রাসেল ভাইপারকে পিটিয়ে মারলেন কৃষক মিজান


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ৫-৭-২০২৪ বিকাল ৫:৭

চাঁদপুরের হাইমচর উপজেলায় ফসলি জমি থেকে কিলিংমেশিন খ্যাত ভয়ংকর বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করেছে এলাকাবাসী।শুক্রবার (৫ জুলাই) দুপুরে উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের কমডেকা মাঠে কৃষক মিজানুর রহমান কাজী নামে এক ব্যক্তির ফসলি জমিতে সাপটির দেখা মিলে। পরে কৃষক কে ছোবল দেয়ার জন্য এগিয়ে আসলে সে  সাপটিকে তৎক্ষণাৎ পিটিয়ে মেরে ফেলেন।

স্থানীয় কৃষক মিজানুর রহমান কাজী জানান, বিভিন্ন সময় ফেসবুকে রাসেল ভাইপার সাপ দেখেছি। এবার বাস্তবে আমার ফসলি জমিতে এ সাপের দেখা মিলল। শুক্রবার দুপুর ১টার সময় গরুর জন্য আমার ফসলি জমিতে ঘাস কাটতে গিয়ে দেখি সাপটি জমিতে পানির মধ্যে ছোটাছুটি করছে। সাপটি দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি।পরে সাপটি আমাকে কামড় দেওয়ার জন্য তেড়ে আসলে লাঠি সোটা দিয়ে সাপটিকে পিটিয় মেরে ফেলি।

জানা গেছে, বাংলাদেশে বর্তমানে যে সব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারি হয়ে যাওয়া, পক্ষাঘাত ও কিডনির ক্ষতিসহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়।

এ বিষয়ে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ একে এম আব্দুল্লাহ আল মামুন বলেন, রাসেলস ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়। বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে এসেছে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাসেল ভাইপারে ভ্যাক্সিন রয়েছে। যদি কাউকে এই সাপটি কামড় দেয়, তাহলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভ্যাকসিন দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান